somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী কাল থেকে সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস শুরু, কিন্তু

০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা জাতির মেরুদন্ড, কথাটি যেমন সত্য তেমনি অপ্রিতিকর। কারণ দেশের উচ্চ পদে যে সকল কর্মকর্তা দায়িত্বে আছেন, তারা অবশ্যই উচ্চ শিক্ষিত। কিন্তু তাদের অনেকেই ঘুষ গ্রহন করে। কেবল শিরদাড়া থাকলেই মনুষ যেমন দাড়াতে পারে, তেমনি শিক্ষিত হলেই জাতির উন্নয়ন সম্বব নয়। যাই হোক মূল কথায় আসি(আমার এই একটি খারাপ স্বভাব যে লিখতে গিয়ে পথ হারিয়ে ফেলি)।

গত ৫ই জানুয়ারীর পর থেকেই টানা অবরোধ চলছে, হরতালে বিরতি থাকলেও অবরোধে কোন বিরতি ছিল না। তাই দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যকর্ম বন্ধ রেখেছিল। যর ফলে বড় ক্ষতিটা কিন্তু শিক্ষার্থীদেরই হয়েছে। আমিও শিক্ষার্থী, চিন্তায় ছিলাম কিভাবে কোর্সের পড়াগুলো শেষ হবে। জটিল সব জিনিস, শিক্ষক নেই, শঙ্কিত ছিলাম শিক্ষাশেষে নিজের মান নিয়ে। গত জানুয়ারীতেও দেশের পরিস্থীতি কিছুটা ঘোলাটে ছিল, সে সময়ের কোর্সগুলোর খেসারত এখনো ভোগাচ্ছে। তাই ক্লাশ চালু করা একান্ত দরকার ছিল। যাক অবশেষে সকল ক্লাস চালু হচ্ছে, ভালো কথা, কিন্তু একটা "কিন্তু" কেউ আমলেই নিল না।

যদি এই হরতালে ক্লাসে আসতে গিয়ে কোন ছাত্রী অগ্নিদগ্ধ হয়, তবে তার জীবনটাই হয়তো শেষ হয়ে যাবে। যদি কোন শিক্ষার্থী মারা যায় তবে হয়তো অকালেই একটি উজ্জল প্রদীব নিভে যাবে। দেশের অনেক উজ্জল প্রদীপ হয়তো জ্বলে উঠার সুযোগ পাবে, কিন্তু যে প্রদীপটি নিভে যাবে তার কী?
যে পরিবার তার সদস্য হারাবে তার কষ্ট কে দেখবে?
যে পিতা সন্তানের লাশ ঘাড়ে নিবে তার ভার কতো ভারী তা কে বইবে?

"AUNB" বাংলাদেশ বেসরকারী বিশ্ব বিদ্যালয় সমিতি, যেখানে অনেক উজ্জলতম নক্ষত্র আছে। নানা প্রতিকুলতার মাঝেও তারা নিজেদের সাক্ষর রেখেছে। তাই বলে কোন রকম সুরক্ষা ছাড়াই এমন একটি ঘোষনা দিবে?
এই হরতাল নতুন নয়, সহিংসতাও নতুন নয়। এমন অনেক বিশ্ব বিদ্যালয় আছে যেখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী আসে।

আমি "IUBAT" এর ছাত্র। আমাদের প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য ৩০টির ও বেশী বাস আছে, এই সুবিধা বর্তমানে বন্ধ আছে। এমন আরো অনেক বিশ্ব বিদ্যালয় আছে, যাদের বাস সার্ভিস ছিল কিন্তু বর্তমানে বন্ধ। আমাদের বিশ্ববিদ্যালয়টি উত্তরায়, সাভার থেকেও শিক্ষার্থী আসে। বর্তমান সময়ে এরা ক্লাসে আসতে বাধ্য, কিন্তু আমাদের বাস বন্ধ কেন?
নিয়মিত কার্যকর্মে কী বাস সার্ভিস ছিল না?
প্রতিষ্ঠানের বাসগুলো দামী, যা হরতালে বের করা যাবে না অথচ জীবন গুলো? উপরের নির্দেশ, ক্লাস হবে তাই আসতে বাধ্য! উপরের লোকগুলো জীবন গুলো দেখল না, তারা বাস সার্ভিস চালু করতে আদেশ দিতে পারল না?
দেশের এতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, তাদের কী সুরক্ষার জন্য দিতে পারল না? আমরা না হয় শিক্ষার্থী, আয় নেই। পরিবারের কেউতো আয় করে, সেই টাকার রাজস্বতো সরকার পায়, যে টাকায় এই বাহিনীর পিছনে ব্যায় হয়। তবে কেন তারা আমাদের সুরক্ষা দিতে পারবে না?
সরকারের যে উচ্চ মহল থেকে আদেশ এলো তারা কার টাকায় চলে? তারা কেন আমাদের সুরক্ষার কথা নে ভেবেই এমন আদেশ দিল?

জানি একদিন মরবই, হয়তো বেড়াতে গিয়েও পিকেটারদের ছোড়া পেট্রোল বোমা/ককটেলে মরতে পারি। তাই বলে কী আমাদের সুরক্ষার কথা কেউ ভাববে না? দেশকে এগিয়ে নিতে, দেশের মেধাদের মান উন্নয়নের জন্য ক্লাস চালু হলো, কিন্তু সেই মেধাদের সুরক্ষার জন্য কিছুই নেই?

আমরাও নিজ ক্যাম্পাসে ফিরতে চাই, ক্লাস করতে চাই, জানতে চাই, নিজেদের উন্নয়ন করতে চাই। সকল সুরক্ষার মাঝেও আমরা মরতে পারি, কিন্তু সুরক্ষা দিয়ে তো একটু চিন্তার ভার কমানো যেতে পারে। আশা করি এবার সকল বিশ্ববিদ্যালয় তাদের যাতায়াতের জন্য বাসগুলো রাস্তায় নামাবে, আমাদের কষ্টগুলোর একটু ভাগীদার হবে।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×