somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"RAY"এর তিন বছর ও আমার পাওয়া

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"RAY" একটি বিনামুল্যে রক্তদান সংস্থা। যা ২০১২ এর ৪ই মার্চ একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় "IUBAT" এর কিছু ছাত্রের হাত ধরে শুরু হয়। এর পর তাদের চেনা জানা দের মাঝ থেকে কিছুটা বিস্তারিত হয়েছে মাত্র। এদের কোন প্রাতিষ্ঠানিক রূপ না থাকলেও শুধু একান্ত মনোবলের কারণেই আজ পর্যন্ত ১৪১ জনকে রক্ত দিতে পেরেছে।
আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ আমি এই গ্রুপের একজন সদস্য। গত ৭মাস ধরে আমি এই গ্রুপের সদস্য থেকে বর্তমানে কিছুটা দায়িত্বে আছি। আমি যখন এই গ্রুপের দায়িত্ব পাই তখন রক্তদানের সংখা ১১৮। আমার সাথে আগের দুইজন এডমিন ও আমার এক ছোটভাই একসাথে কাজ করছি।
আমার এই অল্প সময়ে আমি নানা অভিঞ্জতার সম্মুখীন হয়েছি। অনেকের ফোন কল পেয়েছি। অনেককে রক্ত দিতে পেরেছি, আবার অনেকের বেলায় কিছুই করার ছিল না। তবে শত ব্যার্থতার মাঝেও কিছু আনন্দের ছোয়া পেয়েছি। গত কয়েকমাস আগে একটি ফোনকল পেয়েছিলাম, একজন পিতা তার প্রথম ও একমাত্র কন্যার জন্য রক্ত খুজছিলেন। জরুরী অপারেশন করার দরকার ছিল, বাচ্চার ভয়স মাত্র ছয়/সাত, রক্তের গ্রুপ এ+। সন্ধা থেকে তিনবার ফোন করেছে, সকাল ৮টার মাঝে রক্ত দরকার, তা না হলে বাচ্চাকে বাচানো যাবে না। আমি সেই বাবার কান্নার মাঝে আমার নাম্বার কোথায় পেয়েছে তাও জানতে পারেনি, সে দিন অনেক খোজার পর একজনকে পেয়েছিলাম কিন্তু তিনিও ৯টার আগে রক্ত দিতে পারবেন না। পরে আমি আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু অবাক হলাম পরদিন সন্ধায়। বাসায় ছোট একটা অনুষ্ঠান চলছিল, অপরিচিত নাম্বার থেকে ফোন, ধরতেই এক আনন্দভরা কন্ঠ। কি বলেছিল মনে নেই, তবে তার অনুভুতিটুকু আজও শত ব্যার্থতার কষ্টকে চাপা দিয়ে যায়। আমাদের সেই রক্তদাতাই রক্ত দিয়েছেন, সকাল সাতটায় গিয়ে। অপারেশনও হয়েছে, বাচ্চা ভাল আছে। তারপর দুই দিন খোজ নিয়েছিলাম, সেই ব্যাক্তির নাম্বার আমার ফোনে নেই, কিন্তু যে ভালবাসাটুকু সেদিন পেয়েছিলাম তা চিরদিন মনে গাথা থাকবে।
এ দিক থেকে গ্রুপটির চেয়ে আমার পাওয়া অনেক বেশী। এক কালে রাগ হলেই ফোন বন্ধ রাখতাম আর এখন রাত দুইটায় কোন ফোন এলে আগে সালাম দিয়ে কথ বলি। কারণ আমার ঘুমের এই সময়টুকু কারো জন্য অনেক মুল্যবান।
আপনাদের মাঝে যারা রক্ত দেন বা রক্ত দানে ইচ্ছুক, তাদের "RAY" এই গ্রুপে যোগ দেবার অনুরোধ করব। অনেকেই আছেন যারা রক্ত দানে ভয় পান, তাদের বলব একবার দিয়ে দেখুন, খারাপ লাগলে দিয়েন না। আমি বিস্বাস করি, একবার যখন কাউকে রক্ত দানের পর তার আপনজনদের চেহাটা দেখবেন, যে ভালবাসাটা [পাবেন তা পেতে আপনি আবারও রক্ত দিতে চাইবেন। কথাটা অন্যরকম লাগতে পারে, কিন্তু আমার জানা এমন চারজন ডোনার আছে যারা আমায় ফোন দইয়ে জানতে চায় কোথাও রক্ত লাগবে নাকি। তারা সবাই বি+, তাদের হাতেই রেখেছি। কারণ দেশে হাজারও বি+ ধারী থাকলেও, সময়ে পাওয়া কঠিন।

যদি কখনো কারো রক্তের দরকার হয় তবে দুইটি নাম্বার দিচ্ছি যোগাযোগ করবেন। প্রতুস্রুতি দেব না, কিন্তু কথা দিতে পারি আপনার জন্য চেষ্টার কোন কমতি থাকবে না।
০১৭৫৫৬১৯০৩১-আব্দুল্যাহ
০১৬৭৪৮৯৮৭৫৮-শাওন

ফেসবুকে যোগাযোগের জন্য
Group- RAY
Page- RAY
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×