চারে দিকে ঘণ অন্ধকার,
বিকট শব্দ,
এ কি এ দেখি বারুদের গন্ধ,
পায়ের নিচে রক্তের স্রোত,
চারে দিক অধারের মোড়ানো,
কোন আলো নেই,
দূর থেকে ভেষে আসছে কান্নার শব্দ,
হাজার মায়ের কম্পিত কন্ঠ স্বর,
চারে দিকে শুধু হা...হা...কার
সবাই অগ্রহ নিয়ে চেয়ে আছে,
প্রহর শেষে কখন আলোয় রাঙ্গাবে প্রকিতি,
প্রকিতি তার চিরচেনা রুপ ফিরে পাবে
নাকি পাবে না,
সবাই প্রহর গুনতে থাকি,
কখন শেষ হবে,
এই জীবন জীবন খেলার,
নাকি এর কোন শেষ নেই,
জানিও দাও আমায়।।
কত কাল শ্বকুন আর হায়নার দল ছিড়ে ছিড়ে খাবে,
আর কত প্রহর পাড়ি দিতে হবে.........
জবাব দাও আমায়.....................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

