ভাত না পেয়ে জেএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মায়ের কাছে ভাত চেয়ে এবং সময়মত তা না পেয়ে ক্ষোভে জেএসসি পরীক্ষার্থী অমর্ত্য চৌধুরী(১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের পশ্চিমপাড়ায়। বুধবার নিহত ছাত্রের লাশ পুলিশ উদ্ধার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার জেএসসি পরীক্ষার প্রথম দিনে দরিদ্র কৃষক সতীচরণ চৌধুরীর ছেলে অমর্ত্য চৌধুরী শাহবাজপুর কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে বিকেলে সে বাড়ীতে ফিরে মা মমতা রানীর কাছে ভাত চায়। টানাপোড়েনের সংসারে তখনও ভাতের জোগাড় হয়নি। ওদিকে তার বাবা মাঠে ধান বোনার কাজ করছিল। পেটের ক্ষুধায় প্রচণ্ড ক্ষেপে যায় অমর্ত্য। প্রলাপ করে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরেনি অমর্ত্য। পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। ভাতের জোগাড় করে রাতে কেরোসিনের বাতি ও হারিকেন দিয়ে ক্ষুধার্ত ছেলেকে চারিদিকে খুঁজতে থাকেন মা মমতা রানী। রাত ৯টার দিকে তাদের বসত ঘরের পাশের খাল সংলগ্ন একটি গাছের নীচে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় অমর্ত্যরের লাশ পান তার মাতা। ছেলের মৃতদেহ দেখে চিৎকার দিয়ে উঠেন মমতা রানী। পরে প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে আসেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, অমর্ত দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। মা-বাবা চার ভাই ও এক বোনসহ সাত সদস্যের পরিবারে অমর্ত্য তৃতীয়। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও পড়ালেখার প্রতি ছিল তার প্রচণ্ড আগ্রহ। শিক্ষাজীবন শেষ করে বড় চাকুরি করে মা-বাবাসহ পুরো পরিবারকে সুখী করবে এমন স্বপ্ন ছিল তার। কিন্তু দারিদ্রতা ও ক্ষোভ অমর্ত্যরের সকল স্বপ্ন ধ্বংস করে দিল। চিরদিনের জন্য আগুন জ্বালিয়ে দিল গর্ভধারিণী মাতা মমতার বুকে। মা মমতা শুধুই কাঁদছেন আর মুর্চ্ছা যাচ্ছেন। জন্মদাতা পিতা এখন নির্বাক। তিন ভাইসহ অন্যান্য স্বজনদের আর্তচিৎকারে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠছে। সমগ্র গ্রামেই চলছে শোকের মাতম। স্কুল পড়ূয়া ছাত্র অমর্ত্যরে এ করুণ ও নির্মম আত্মহননে কোন শান্তনা খুঁজে পাচ্ছে না বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা। বুধবার ছিল অমর্ত্যরে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। কেন্দ্রে পরীক্ষা চলছে। কিন্তু অমর্ত্য লাশ হয়ে পড়ে আছে বাড়িতে। এটাই নিয়তি। বৃহস্পতিবার সরেজমিন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৫৭৪৬০১ রোল নম্বরের আসনটি আজ শূন্য। যে আসনটিতে বসে প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অমর্ত্য। সেই আসনটির দিকে ক’জন সহপাঠী বারবার তাকাচ্ছে।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।