(ছবি: গুলিতে নিহত একজনকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ)
রোববার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল সমাবেশকে কেন্দ্র করে চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে চার ব্যক্তি নিহত হয়েছে।
পরিস্থিতি কতখানি খারাপ ছিলো জানিনা, কিন্তু মিছিলে গুলি করার আদেশ কে দিয়েছিল, সে খবর মিডিয়া, আওয়ামীলীগ কিংবা বিএনপি জানে কিনা জানিনা, তবে দেশের সাধারণ মানুষগুলো জানেনা।
লক্ষ্মীপুরে রোববার সকালে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা রুবেল এবং গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় আনার পথে বিকেলে আবুল কাশেম মৃধা (৫৫) মারা যান।
অপরদিকে, সকালেই পুলিশের গুলিতে চাঁদপুরে লিমন (৩০) ও আবুল হোসেন (৫০) নামে দু’জন নিহত হন। এদের একজন বিএনপিকর্মী, অপরজন রিকশাচালক।
আমার প্রশ্ন হলো, ৪ জন মারা যাওয়ার পরও রাজনৈতিক দলগুলো কি আশ্চর্যরকম চুপ!!!
পুলিশের পক্ষ থেকে কেউ কিছু বললোনা, প্রধানমন্ত্রী চুপ!! খালেদা জিয়া কথা বলছেন আজকের গণমিছিল নিয়ে। তাহলে নিহত ৪ জনের কথা কে বলবে?
ও আচ্ছা, আমাদের মানবাধিকার কমিশন এর চেয়ারম্যান কোথায়? তিরি কেনো একটা সংবাদ সম্মেলন করছেন না?
আসুন এবার একটা বিশ্লেষণ বের করার চেষ্টা করি-- মিছিলে গুলি করতে আওয়ামীলীগ নির্দেশ দেয়নি, কারণ তারা চাইবেনা এ সময় তাদের রাজনীতির মাঠ খারাপ হোক. আর বিএনপি নিশ্চয় তাদের কর্মীদের উপর গুলি চালাতে পুলিশের সাথে আতাত করবেনা? তাহলে কি জামাত কিংবা ৩য় অদৃশ্য কোন শক্তির নির্দেশেই কাল মিছিলে গুলি চলেছে?
এদিকে সোমবার রাজধানীতে বিএনপির গণমিছিল ও মহানগর আওয়ামী লীগের সমাবেশ কর্মসূচি রয়েছে। পুলিশের নিষেধাজ্ঞায় বিএনপির গণমিছিল একদিন পেছানোর পর মহানগর আওয়ামী লীগও একই দিনে কর্মসূচি ঘোষণা করে। রোববার নগরীতে বিএনপির পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি ছিল। কিন্তু একই দিন আওয়ামী লীগও জনসভার ঘোষণা দিলে এদিন রাজধানীতে সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি।
আপনারা ঘরের চার দেয়ালের মধ্যে অবস্থান করুন, কারণ আজ কোন অপ্রীতিকর ঘটনা হবেনা, তার গ্যারান্টি কে দেবে? আপনি মারা গেলে, শুধু একটা পোস্ট দিতে পারবো এই বলে যে- আপনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত (যদি খবরটা শুনতে পাই). অন্যথায় আপনিও হারিয়ে যাবেন, এই ৪ জনের মত।
পরিস্থিত কিন্তু খুবই খারাপ, যেকোন মূহুর্তে গুলি খেয়ে মরে যেতে পারেন।
পুলিশের গুলিতে নিহত ৪: এখানে অদৃশ্য নিয়ন্ত্রক কে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।