somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাজীপুরের মূকাভিনয় শিল্পের অন্যতম পুরোধা শহীদুল হাসান শামীম

১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশ্ব মূকাভিনয় নিয়ে বলতে গেলে "মার্সেল মার্সো" কে নিয়ে না বললেই নয় তেমনি ভাবে গাজীপুরে মূকাভিনয় নিয়ে বলতে গেলে যে নামটি আসে তা হল "মো: শহীদুল হাসান শামীম", অর্থ সম্পাদক বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান এবং সভাপতি মুক্তমঞ্চ নির্বাক দল । গাজীপুরের মূকাভিনয় শিল্পের অন্যতম পুরোধা শহীদুল হাসান শামীম । গাজীপুরে মূকাভিনয় শিল্পে তার অবদান অনশ্বীকার্য তাছাড়া বাংলাদেশের মূকাভিনয় চর্চা ও মূকাভিনয় প্রসারের জন্য ২০০১ সাল থেকে নিরলস চেষ্ঠা করেয যাচ্ছে যার কারনে বাংলাদেশের মূকাভিনয়ের ইতিহাসে তার নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে। ২০০০ সালের ২৭ মার্চ মুক্তমঞ্চ নাট্যদল ও মুক্তমঞ্চ নির্বাক দল প্রতিষ্ঠা করেন। এরই মাঝে ১৯৯৯-২০০৪ কাজ করেন নাট্যচক্র,পড়ালেখা করেন থিয়েটার স্কুলে উত্তীর্ণ হন ফাষ্ট ক্লাস পেয়ে। ১৯৯৯ সালে নাট্যজন নাদেজদা ফারজানা মৌসুমি এর এক মূকাভিনয় কর্মশালার মাধ্যমে মূকাভিনয়ের প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়।২০০১ সালে কোলকাতার মধুসুদন মঞ্চে মূকাভিনয় প্রর্দশন করে অর্জনকৃত সুনাম তাকে আরও অনুপ্রানিত করে । কিন্তু এর পর তার প্রশিক্ষক নাট্যজন নাদেজদা মৌসুমি পি. এইচ ডি করতে ভারত চলে যাওয়ায় তিনি মূকাভিনয় করার জন্য ব্যকুল হয়ে খুঁজতে থাকেন কার কাছে মূকাভিনয় শিক্ষা গ্রহন করা যায়। ভাগ্যক্রমে থিয়েটার স্কুলে জিল্লুর রহমান জন স্যারের দেখা পান। তার কাছে শিখে নেন মূকাভিনয়ের খুটিনাটি বিষয়। এই সময়ে নাট্যজন জাহিদ রিপন শুরু করেন ‘সৌভিক মূকাভিনয় স্কুল’। এখান থেকে ২০০৫সালে শিক্ষক জাহিদ রিপন পরিচালিত মূকাভিনয় কর্মশালার মাধ্যমে মূকাভিনয় বিষয়ে আরো দক্ষতা অর্জন করেন ।মূকাভিনয় কর্মশালার মাধ্যমে স্বারনিধ্য পান আমেরিকার বিখ্যাত মূকাভিনেতা কাজী মশহুরুল হুদার । ২০০৯সালে হঠাৎ একদিন নাট্যজন জাহিদ রিপন ফোন করে “চট্টগ্রাম মূকাভিনয় উৎসবের” খবর দেন। ছুটে যান চট্টগ্রাম । সেখানের নাট্যজন রিজোয়ান রাজনকে পেয়ে শুরু হয় নতুন উদ্দমে পথ চলা। ২০১০ সালে পেন্টোমাইম মুভমেন্ট এর আয়োজনে অনুষ্ঠিত হয় মূকাভিনয় কর্মী সম্মেলন ও ২০১১ সালে হয় বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান। তার এই পথ চলায় সঙ্গী ছিলেন তিনি ।নিজ জেলা এবংবাংলাদেশের বিভিন্ন অঞ্চালে মূকাভিনয় প্রর্দশন করেন তিনি । ২০১২ সালে ভারতের বিক্ষাত মূকাভিনেতা ও মূকাভিনয় শিক্ষক পদ্মশ্রী পদক প্রাপ্ত মূকাভিনয়জন নিরন্জন ঘোষ স্বামীর খুব কাছে থেকে মূকাভিনয় শিক্ষা গ্রহন করেন তিনি । দীর্ঘদিন একক মূকাভিনয় করার পর অবশেষে ২০০৬ সালে কয়েক জন কে নিয়ে প্রানবন্ত করেন ‘মুক্তমঞ্চ নির্বাক দল’।বর্তমানে তার ১৫ জন মূকাভিনয় শিল্পী আছে। তিনি স্বপ্ন দেখেন মূকাভিনয় ব্যপক প্রচার ও প্রসার করার।তাই সাস্প্রতি সে বেশ ক’টি মূকাভিনয থিয়েটাকেও প্রান চঞ্চল করেছেন। তিনি স্বপ্ন দেখেন মূকাভিনয় না রেখে সবার মাঝে ছড়িয়ে দেয়ার। দীর্ঘ ১৬ বছর ধরে মূকাভিনয়ের শিক্ষা ও বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছেন । বিভিন্ন দলকে পৃষ্ঠপোষকতা এবং ইতিহাস সংরক্ষণে তার ভূমিকা প্রশংসনীয় । নাট্যচর্চা ছড়িয়ে দিতে "কবি নজরুল বিশ্ব বিদ্যালয়ে" নাট্যকলা বিভাগ চালু করায় তার অবদান অনেক । মূকাভিনয় নিয়ে স্বপ্ন দেখেন একটি মূকাভিনয় স্কুল প্রতিষ্ঠা করার । তার এই স্বাপ্ন পূরণের জন্য আসুন আমরা সবাই তার পাশে দাড়াই ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ২৮শে সেপ্টেম্বর তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা এবং ভালবাসা রইল ।

আবদুল্লাহ আল মামুন
প্রচার সম্পাদক
মুক্তমঞ্চ নির্বাক দল, গাজীপুর।
[email protected]
০১৭২১-৭৪০৬৪০

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×