একজন স্বপ্নবাজ মানুষ মূকাভিনেতা তানবীর ভাই
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন থেকে থিয়েটার করছি সেদিন থেকেই পাশে আছেন আমার প্রিয় তানবীর ভাই । "মুক্তমঞ্চ নির্বাক দলের" সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক এবং নির্দেশকের দায়িত্বের পাশাপাশি তাঁর অকৃত্রিম ভালবাসা প্রতিনিয়তই আমাদের আন্দলিত করে । গত ২৪ অক্টোবর ছিল তাঁর জন্মদিন । শুভ জন্মদিন তানবীর ভাই ।
তানবীর আহম্মেদ চৌধুরী বাংলাদেশের মূকাভিনয় অঙ্গনে এক সুপরিচিত নাম । তিনি ২০১০ সালে চট্টগ্রামে 'প্রথম জাতীয় মূকাভিনয় কর্মী সম্মেলন'-এ অংশ গ্রহণ করেন এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান গঠনের পর নব গঠিত আহ্বায়ক কমিটিকে তিনিই প্রথম ফুল দিয়ে বরণ করে নেন । নিয়মিত মূকাভিনয় ফেডারেশানের সকল আয়োজন সহ দেশের বিভিন্ন প্রান্তে নানান আয়োজনে অংশ গ্রহণ করে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন । মুক্তমঞ্চ নির্বাক দলে ২০০৫ সাল থেকে কাজ করে যাচ্ছেন । বিশিষ্ট মূকাভিনয় ব্যক্তিত্ব মোঃ শহীদুল হাসান শামীম-এর হাত ধরে মুক্তমঞ্চ নির্বাক দলে আসেন তিনি ।

সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত এই মানুষটি আমাদের বড় ভাইয়ের মতো গাইড করেন । সেই সাথে আমাদের কর্মস্পৃহা বাড়াতে এবং মন-মানসিকতা উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয় । তিনি মূকাভিনয় চর্চাকে সুপ্রসন্ন করার স্বপ্ন দেখেন । স্বপ্ন দেখেন আমাদের প্রানের সংগঠন 'মুক্তমঞ্চ নির্বাক দল' কে নিয়ে । তার এ পথ চলার একজন সহযোগী হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন