somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে আসুন ভয়ংকর সুন্দর পাথরঘাটা সমুদ্র সৈকত (১)

০৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পার্ট : ১


মহান আল্লাহ তাঁর অপার মহিমায় সৃষ্টি করেছেন এই বিশ্ব জগৎ। এরই একটি হল পাথরঘাটা সমুদ্র সৈকত বা প্রস্তাবিত লালদিয়া সি-বিচ । তিন নদীর মোহনা আর বঙ্গোপসাগর কে কাছ থেকে দেখতে আজই ঘুরে আসুন পাথরঘাটা সমুদ্র সৈকত ।তবে এটা কিন্তু তেমন সহজ সাধ্য নয়।
প্রথমে আপনাকে যেতে হবে পাথরঘাটা ।ঢাকা সায়দাবাদ থেকে সরাসরি বাস যায় পাথরঘাটা ।আর লঞ্চে যেতে চাইলে ঢাকা সদর ঘাট থেকে লঞ্চে বরগুনা যেয়ে তারপর বাসে পাথরঘাটা আসতে হবে অথবা ঢাকা সদর ঘাট থেকে লঞ্চে ‘তুষখালী’ বা ‘বড় মাছুয়া’ যেয়ে তারপর বাসে মঠবাড়িয়া হয়ে পাথরঘাটা আসতে হবে ।বাসে আসাই সবচেয়ে সহজ । সেখান থেকে বাস/মটর বাইকে করে যেতে হবে ‘হরিণবাড়িয়া’ ।
হরিণবাড়িয়া থেকে বেশ ক’টি পথে সমুদ্র সৈকত যেতে পারেন। তবে সবচেয়ে মজার ভ্রমণ হল আপনি যদি ‘হরিণবাড়িয়া ইকো পার্ক’ এর ভিতর দিয়ে যান। এক্ষেত্রে আপনাকে ‘হরিণবাড়িয়া ইকো পার্ক’ এর ভিতরে জনপ্রতি ২৩ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। ছাত্রদের জন্য সুব্যস্থা আছে, কিছু কম নেবে। এরপর হাটতে হবে বনের মাঝ দিয়ে। তবে বাংলাদেশ বন বিভাগ প্রায় ৪ কিলোমিটার রাস্তা ব্রিজ করে দিয়েছে। তাতে বনের স্বাদ অনেক ভালই পাওয়া যায়।এটা আসলে সুন্দর বনের একটা অংশ। এ বনে সাপ, বানর, হরিণ সহ নানা প্রজাতির প্রাণী আছে । ভাগ্য সুপ্রসন্ন হলে দেখাও মিলতে পারে ।


মূল গেট থেকে একটু সামনে গেলেই ইকো পার্কের মূল আয়েজন ।২টি বসার ঘর সহ আছে বসার বেঞ্চও আছে একটি মাছের ঘের । আছে পাঁচ তলা ‘ওয়াচ টাওয়ার’ । এখান থেকে আগে সম্পূ্র্ণ বন দেখা যেত কিন্তু আশে পাশের গাছপালা বড় হওয়ায় তেমন ভাল দেখা যায় না এখন ।


আছে চট্টগ্রামের আদলে তৈরী একটি সুন্দর ব্রিজ ।


এই ব্রিজের নিচ থেকে ইন্জিন চালিত নৌকা যায় নদীর মোহণা ও সাগর ঘুরে দেখতে । তবে দাম খুব চড়া । প্রতিবার ৪০০ টাকা গুনতে হবে আপনাকে । ভালো হয় যদি বেশ ক’জন মিলে যান । যতজনই যান না কেন প্রতিবার ৪০০ টাকাই লাগবে ।ইন্জিন চালিত নৌকায় গেলে সাগর পাড়ে নামতে পারবেন না।


তবে যদি এডভেঞ্চার পছন্দ করেন আর সাগর পাড়ের আসল মজা নিতে চান তবে বনের ভিতর এক/দেড় ঘন্টা ঐ ব্রিজের রাস্তা দিয়ে হাটার পর আবার বনের মাঝখান দিয়ে কাচা রাস্তা হাটতে হবে আবার এক/দেড় ঘন্টা ।এ রাস্তা নয় কিন্তু ! বন । আছে বন্য পোকা মাকড় আর ডাকাতের ভয়, তবে সতর্ক থাকবেন আর কমপক্ষে ২/৩ জন মিলে গেলে আর সমস্যা নেই ।
পরবর্তী পোস্টে বাকি কথা হবে । লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।আপনার শুভ কামনা করছি আর বলছি, ঘুরে আসুন পাথরঘাটা সমুদ্র সৈকত । অবশ্যই ভালো লাগবে..
লেখকঃ আবদুল্লাহ আল মামুন (প্রচার সম্পাদক, ‘মুক্তমঞ্চ নির্বাক দল’, চেয়ারম্যান, ‘আনসার ভিডিপি ইউনাইটেড ফ্রেন্ডস্ ক্লাব’ ও সদস্য, ‘লিও ক্লাব অব লিবিয়া বাংলা ফ্রেন্ডশীপ’)
চলবে...


সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×