পোস্টটা আমার প্রকাশ করার ইচ্ছে ছিল জুলাইএর ১৩ তারিখে । কিন্তু সেদিন আমি একেবারেই শয্যাশায়ী রোগী। শুধু মোবাইল দিয়ে শুয়ে শুয়ে ব্লগ দেখতাম ।
তখন ব্লগার বিবাহিত ব্যাচেলর এর জন্যে দৃষ্টি আকর্ষণমূলক পোস্ট দেখে ভাবছিলাম না জানি আমার কপালে কী আছে? আমি বিপদে পড়লে কি আমাকে নিয়ে কেউ এভাবে পোস্ট দিবে? আমাকেতো অনেকেই দুইচোক্ষে দেখতেই পারে না
যাকগে, বেশি শরীর খারাপ লাগার আগেই পোস্ট লিখে শেষ করতে হবে ।
চার বছরের কথা লিখতে গেলে অনেক ব্লগ/ব্লগারের পোস্ট লিংক দিতে হবে, কিন্তু আমার বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় ।
শুরুটা ফেসবুকে পরিচিত এক জুনিয়র এলাকাতো ভাইয়ের কবিতা পড়ার সুত্র ধরে এসে দেখি রেজিস্ট্রেশন করা যায়। সেসময়গুলোতে পছন্দের কোন সাইট পেলেই আর তা ফ্রি হলেই রেজিস্টেশন করে ফেলতাম ।
ওই সময়টাতে আমি নারীদের নিয়ে বিশেষ করে নারী অধিকার নিয়ে, নাররি মনস্তত্বনিয়ে লিখতে বা পড়াশুনা করতেই বেশি পছন্দ করতাম । তাই শুরুর পোস্টগুলো তেমনই ছিল । পরবর্তীতে আমি সত্যিই ব্লগ এডিকটেড হয়ে পড়ি । এরও কারণ ছিল, ব্লগের আগে আমি রোটারেক্ট আন্দোলনের সাথে জড়িত ছিলাম, একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম দু'বার এবং তার আগে ইউনিভার্সিটিতে বিএনসিসিতেও খুব সিরিয়াস ছিলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার সহ ক্যাডেট ইনচার্জ ছিলাম একবছর । হয়তো সেসব নেশার বিকল্প হিসেবে ব্লগটাকে বেশ আপন মনে হয়েছিল ।
প্রথম বছরটা বেশ মজার ছিল, গ্রুপিং ছিল বাড়াবাড়ি রকমের বেশি । পোস্ট হিট নিয়ে চলতো প্রতিযোগিতা...কোনভাবে আমাকেও এর মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি সবার সাথে মিশলেও ব্লগিং কারো নজরদারীতে করতে পছন্দ করতাম না। তার জন্যেও ভুগতে হয়েছে যথেষ্ট ।
আমার প্রথম ব্লগ ডে ছিল ২০১১ এর ১৯ ডিসেম্বর। ফেসবুকের কভার ফটোতে এখনো একটা গ্রুপ ফটো আছে সেদিনের ।
সেবছর বর্ষসেরা যারা হয়েছিলেন তাদের মধ্যে ফিউশন ফাইভ নাম বলার পর অনেকেই লাফাচ্ছিল, "আমি" "আমি" বলে ।
তখন থেকেই হয়তো এই রহস্য মানবের প্রতি আগ্রহ জন্মেছিল । আর সিনেমাখোদের আড্ডার বিশেষ চমক ছিল "দূর্যোধন" কে দেখতে পাওয়া । সেসময়ের ব্লগিং সত্যিই বেশ মজার ছিল । সিনেমাখো ব্লগার দারাশিকো, ফেলুদার চারমিনার, পুশকিন, প্রিয় স্নিগ, ইউসুফ খান সহ আরো অনেক প্রিয় ব্লগার যাদের সাথে দারুণ ভালো সময় কেটেছে ।
২০১২ সালের ব্লগ ডেটাও বেশ আনন্দের ছিল । (হাত ব্যাথা শুরু হয়ে গেছে
একটা কথা বলে রাখি আমি ব্লগিংয়ের শুরুতেই মানে আরজুপনি নিকের কিছুদিন পরেই আরেকটা নিকে খুলেছিলাম বিশেষ বিষয়ের উপর লিখতে এবং খুব নিয়মিত তাতেই নিমগ্ন ছিলাম। "আরজুপনি" নিকের চেয়ে ওই নিকেই স্বস্তি পেতাম বেশি । কেউ চিনতো না কিন্তু ভরসা করতো খুব বেশি । প্রায় সময়েই আরজুপনি নিক থেকে ব্লগিং করতে মন উঠে যেতো । একটু মন খারপ হলে বা রাগ করলে, অভিমান কররেই আরজুপনি নিক থেকে ব্লগিং করা কমিয়ে দিতাম ।
"ফিউশন ফাইভ" এর কাছে এই বছরে বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে "আশা জাগানিয়া" নামে দারুন একটা গুগর ব্লগসাইট উপহার দেবার জন্যে । ব্লগার স্নিগ আড়ালে থেকেও যার সহযোগিতা পেয়েছি অনেক বেশিই বেশি ।
প্রিয় গল্পকার ডেভিডের কাছেও অনেক কৃতজ্ঞ । আত্মবিশ্বাসের সাথে ব্লগিং করা, সেই সাথে গল্প লেখার হাতে খড়ি ডেভিডের কারণেই অনেকটা । তবে উনাকে কখোনই ক্ষমা করবো না এই কারণেই যে উনি নিজের কোন পোস্ট আমাদের জন্যে রেখে যাননি ।
ব্লগার রেজাওয়ানাকে এখনো ফিরিয়ে আনতে চাই, আনতে চাই মাহমুদা সোনিয়াকেও ।
যাকে সত্যিই হারিয়েছি মানি, তিনি ব্লগার অলস গল্পকার শাহেদ ।
যে দুজন ব্লগারের পোস্ট নিয়ে সংকলন করার ইচ্ছে সবসময় হয় তারা হরেন হাসান মাহবুব আর দিপান্বিতা ।
আমার আরো অনেকের কথা লিখতে ইচ্ছে করছে কিন্তু আমার শরীর কুলোচ্ছেনা ।
২০১৩ সালের ব্লগ ডে না হওয়া, "অপরবাস্তব" বই মেলায় প্রকাশিত আকারে না আসা আমার বিশেষ মনোকষ্টের কারণ ছিল । "অপরবাস্তব" এখনও আমার বিশেষ মনোকষ্টের কারণ ।
"অনুপ্রাণন প্রকাশন" হয়তো আমার সেই কষ্ট লাঘব করতেও পারে । সময়ই কথা বলবে ।
২০১৪ সাথে পুরোনোরা প্রায় ব্লগ ছেড়ে চলে গেছেন, ব্লগে হিট কম, ব্লগের বদনাম, বাসা থেকেও জিজ্ঞেস করে "তোমাকে কোপাতে কবে আসবে?" তারপরও ব্লগে ছিলাম। অনলাইনে বা অফলাইনে ।
বর্তমান সময়ের কাউকে নিয়ে আপাতত লিখলাম না । লিখতে গলে অনেক কিছুই লিখতে হবে। সেটা নাহয় পরে কখো বেঁচে থাকলে লেখার চেষ্টা করবো ।
২০১৫ টা আমাকে বিশেষ ভোগাচ্ছে। জানুয়ারির শেষের দিক থেকে ফ্রেব্রুয়ারির প্রায় শেষ সময় ধরে চলা ব্লগারদের বই নিয়ে স্টিকি পোস্টটা আমার অসুস্থ শরীর নিয়ে চালাতে অনেক বেশিই যুদ্ধ করতে হয়েছে । আমি জানিনা একের পর এক অসুস্থতা আমাকে খুব বেশি ভোগাচ্ছে।
একটা কথা বলা দরকার, পুরোনোরা ভাল লিখতো মানে যে নতুনরা ভালো লিখছেনা তা নয় কিন্তু, সময় বয়েই যাবে, রবীন্দ্র্রনাথ বা নজরুল সবসময় থাকবে না । কেউ কেউ বেশি আলো ছড়াবে। কেউ কেউ জগদীশ বাবুর মতো মেধাবী হয়েও দুর্ভাগাই রয়ে যাবে ।
শেষে অনুরোধ করবো আমার উপর যার যতো রাগই থাকুক প্লিজ একটু দোয়া চাই, আমি যে কটা দিন বাঁচবো সুস্থ, সবলভাবে বেঁচে থাকতে চাই ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



