somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অরূপ চৌহান
স্বপ্নকে বাচাঁনোর জন্যই স্বপ্ন দেখেছিলাম।আজো আবার নতুন করে স্বপ্ন দেখছি। আবার কাছে একেকটা স্বপ্ন একেকটা লড়াই।হারলাম নাকি জিতেছি?সেটা পরে ভাবনার বিষয়।মূল কথাটা হলো আমি লড়াইটা করতে ভালবাসি।।রক্তে মিশে গেছে নেশাটা................

বাবা তোমাকেই লিখছি..........

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছ।জানি পেরেশানিতে আছ।
গত রাতেও হয়ত দেরিতে বাড়িতে ফিরেছ।
জীবনের লড়াইটা বেশ ভালোই লড়ছো তুমি।
কাদের জন্য করছো এসব?
জানি হাসি মুখেই জবাব দেবে এসব তো তোদের জন্যই।
কাচাঁ কালো মুখ ভর্তি দাড়িগুলো আজ সফেদ শুভ্রতার পথে পা বাড়িয়েছে।
আমাদের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য কত কষ্ট,বাধাঁর পাহাড়কে আড়াল করেছ,বুঝতেই দাওনি তোমার যন্ত্রণা।
--হয়তোবা কখন ও বুঝতে চেষ্টায় করিনি।
এখন গভীর রাত।
তোমাকে খুব মনে পড়ছে।
শহরের সুউচ্চ মনোরম ঘরে বৈদ্যুতিক পাখার ঠান্ডা হাওয়ায় গা এলিয়ে বসে আছি।
ভাবছি গ্রামের টিনের চালার নিচে শুয়ে তোমার অনুভূতি কি?
হয়ত গ্রামে বিদ্যুত নেই এখন।
গরম লাগছে তাই না।
তবুও কখনো তো আমাদের সাথে শেয়ার করনি।
নিম্ন মধ্যবিত্ত পরিবারে টানাপোড়েন লেগেই থাকে।
কখনো তো হাল ছাড়নি।
এত কিছু সামলাও কি করে তুমি?
আচ্ছা বাবা তোমার জুতো টা পাল্টাওনি কতদিন।
৫ বছর বা তার বেশি?
হবে হয়ত।
পায়ের যে আঘাতটার জন্য তোমার হাটতে কষ্ট হয় তাতো ঐ জুতো জোড়ার জন্য।
আচ্ছা বাবা,তোমার মাজা ব্যথার কি খবর?
হয়ত আগের চেয়ে আরো বেড়েছে।
তোমার কি কখন রাগ হয় না?
এই যে তোমার খোজ খবর নিই না তাই।
সন্ধ্যারাতে যখন টাকার কথা বললাম,শুধু বলেছ
আজকেই প্রয়োজন?
বলোনি তোমার হাতের অবস্থা কেমন।
জানি মাসের শেষ,হাতের অবস্থা খারাপ।
তবুও এত রাতে দোকানে গিয়ে টাকা টা দিয়ে আসলে।
টাকা টা কালকে দিলেও পারতে।
এতোটা ভালবাস তুমি আমাকে।
তোমার কড়া শাসনে শুধু ভয় পেয়েছি।
ভেবেছি বাবা এত কঠোর কেন?
এই কঠোরতার আড়ালে যে কতটুকু ভালবাসা ছিল তা কখনো বুঝতেই পারিনি।
কিসের জন্য এতটা ভালবাস আমাকে।
কেন এতটা ঋণী করছো আমাকে।
প্রতিদান চাও,তা হয়তো চাও না।
শুধু চাও আমার মুখের এক চিলতে হাসি দেখতে।
বাবা,তোমার এ ঋণ শোধ করার যোগ্যতা ও ক্ষমতা কোনটিই আমার নেই।
পড়ালেখা এখনো শেষ হয়নি,তাই তোমার কষ্টের বোঝা কমাতে না পারলেও তো তোমার মত কষ্ট করতে পারবো।
সামনে মাসে আমার শার্ট কিনার টাকাটা দিওনা।
শার্ট তো আছেই।
তুমি বরং মায়ের চিকিৎসা টা করাইও।
তোমার শাসনকে খুব মিস করি বাবা।
যে স্বপ্ন নিয়ে আমাকে শহরে পড়াচ্ছ,তা পূরণ করতে পারবো কিনা জানিনা,তবে তুমি যেমন শত কষ্টকে আড়াল করে আমাকে স্বপ্ন পূরনে ঠেলে দিচ্ছ অনেক উপরে,তেমনি আমি তোমার স্বপ্ন পূরনের প্রতিশ্রুতি দিচ্চি বাবা তোমাকে।

শেষ একটা প্রশ্ন,
তুমি যতটা ভালবাস আমাকে সব বাবাই কি তার সন্তানকে এতটা ভালবাসে?
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×