
ব্লগ শব্দটার সাথে পরিচয় প্রায় এক দশক হয়ে গেল, আর সক্রিয় ভাবে আছি আজ সাত বছর হয়ে গেল। এই সময়ের মাঝে কতবার আসা যাওয়া হয়েছে তার হিসেব নেই। বারবার এই চলে যাওয়া আর ফিরে আসার গল্পে অনেক স্মৃতি জমে যায় যা কখনো পুরনো হবার নয়।
এই লেখালেখির আসরে ভাল লাগার রেশ জীবনের প্রতিটি দিনের সাথে জড়িয়ে থাকে, সহ ব্লগারদের আন্তরিকতা উৎসাহে আজ এতদুর এগিয়ে আসা। প্রবাস জীবনের প্রথম অসহায় দিন গুলো কেটেছে এই ব্লগে, হয়তো সে জন্যই চলে গিয়েও বারবার ফিরে আসি কোন এক অজানা ভাল লাগার টানে।
সময়ের অভাবে অনেক কিছু লিখতে চাইলেও লেখা হয়ে ওঠেনা। প্রিয় ব্লগার দের নিয়ে অনেক লেখার ইচ্ছে আছে তবে সেটা পরবর্তী পোষ্টের জন্য তোলা থাক।

ভুল গুলো আকাশ ফালি করে শুদ্ধ জলের মেঘ ডাকছে মাটিতে।
নির্ঘুম রাত্রির জানালায়
অপেক্ষার শব্দরা অন্তিম নিঃশ্বাসে।
পৌষালী রাতের আধার কাটেনি,
আর শিস বাজেনি কেয়ার কাঁটায়,
বাতাস মেতে ওঠে হেলে দোলা খড়কুটোয়,
এখানে পালেরা হাল ছাড়েনি,
অঙ্গে জড়িয়ে নিথর শুদ্ধ জল পথিক ধরে শেষ প্রান্তের গান।
ফিরে আসা হবে, সুপ্ত প্রত্যাশার লাল আভা তাই বলে যায়,
সময়ের ব্যবধানে যদিও হিসেবেরা অগোছালো,
তবুও মনের পাড়ায় বিন্দু বিন্দু আলো, তোমার ফিরে আসার বিশ্বাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

