লেখকদের বউয়েরা তাদের লেখা পড়ে না !
>
জেনে রাখা ভালো, মার্ক তলস্তয় "ওয়ার এন্ড পিস" "এনা ক্যারেনিনা" লিখে এতো খ্যাতি পেয়েছিলেন যে সকাল থেকে বাসার সামনে তার পাঞ্জাবীর কোনা ছুঁয়ে দেখার জন্য শত মানুষ লাইন দিত, সে কি মানব না মহামানব জানার জন্য ৷ তবে তার বউ ছিলো উল্টো বলতো পাগলা বুড়ো ৷
>
সক্রেটিসের বউ ছিলো খুব রাগান্বিত ৷ লেখা তো বুজতোই না বরং মাথায় এক বালতি পানি ঢেলে দিতো ধরে আর সেখান থেকে বিখ্যাত উক্তি, 'আফটার থান্ডার কামস রেইন ৷'(বজ্রপাতের পর বৃষ্টি আসবেই)
>
সগীর আলী ও মাঝে মাঝে একটু ইনিয়ে বিনিয়ে বলে এবারের বইটা খাসা হয়েছে ! রসে টইটম্বুর ! বউ একটু পড়ে শুনায়?
>
বউয়ের উক্তি,"ও আবার কি লিখতে পারে ? যে বাজারটা ও ঠিক মত করতে পারে না ! পচা মাছ কিনে আনে সে পচা গল্প ছাড়া কি ই বা লিখতে পারবে !"
>
তো লেখকের সাথে ঘটনাক্রমে ভদ্র মহিলার সাময়িক বিচ্ছেদ হলো(বিনা নায়রে বাপের বাড়ি) ৷ বই মেলার ঠিক আগে আগে....!
>
বউ সাহেবান এবার নিজে গেলেন বই মেলায় ! গিয়ে দেখা হলো চান্দুর সাথে, "এই চান্দু সগীর আলী'র বইটা কোথায় পাবো ? "
>
অবঃশেষে দূর থেকে আরেক জনকে দিয়ে বইটি কিনলো সাহেবান !
>
দ্রুত টেক্সি ভাড়া করে বসায় গেল বইটি নিয়ে ৷ যে বই ছুঁয়ে ও দেখে না কখনো ও সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কি লিখেছে !
>
বই পড়া শেষে এবার লেখকের জীবন কর্ম ও পড়া শুরু করলো ! কাহিনী কি ! তারপর মন খারাপ করে বসে আছে ! পাশ থেকে ছোট বোন জিঙ্গেস করলো কিরে আপু কি হলো?
"তোর দুলাভাইয়ের বইটা পড়লাম তন্ন তন্ন করে, কোথাও আমার বিরুদ্ধে কিছু লেখা নেই, তাই মন খারাপ !"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




