একটু আগে বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো সাকিব আল হাসান মূলতো বিমানটি বিজ্ঞাপনের শূট্যিংয়ের জন্য সাকিবকে ইনানীতে নামিয়ে দিয়ে অন্যদের নিয়ে ফিরে যাচ্ছিল !
.
যাক গে ! আল্লহ না করুক সাকিব যদি মারা যেতো এতক্ষণে বাঙ্গালী শোকে মূহ্যমান হয়ে যেতো কারণ তারা সাকিবকে চিনে একজন ক্রিকেট বীর হিসেবে
.
কিন্তু ঐ বিমানে থাকা একজনের মৃত্যু আমাদের তেমন ভাবে ভাবিয়ে তুলছে না ! আরো চার পাঁচ জন গুরুতর আহত তা ও শুনেও শুনছি না ! সাকিব যদি আহত হতেন এতক্ষণে শোকের মাতম বয়ে যেতো
.
জগতে অনেকে মারা যায় কিন্তু কারো কারো মৃত্যুতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর এক দুইজন হুজুর ছাড়া কাউকে খুঁজো পাওয়া যায় না !
.
আগামীকাল হয়তো আমি মরে যাবো ৷ বাবা মা দুই একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া সে খবর কারো কান পর্যন্ত পৌঁছবে না ! এভাবে বিদায় নিচ্ছে হাজারো মানুষ !
.
মাত্র একুশ বছর বেঁচে থেকে সুকান্তকে আজো আমরা স্মরণ করি কারণ দেশের জন্য সে কিছু লিখে গিয়েছে, পৃথিবীর বুকে এসেছি যখন দাগ কেটে যাবো ! এই কনসেপ্টের জন্য হলেও সে বেঁচে থাকবে আজীবন !
.
আমি আগামীকাল মরতে চাই না ! সত্যি মরতে চাই না ! যেদিন দেশের জন্য কিছু করতে পারবো তার পরের দিন আমি মরতে চাই ৷ আমি চাই আমার মৃত্যুর পর শূন্যতা সৃষ্টি হোক ৷ হাহাকার সৃষ্টি হোক ! কেউ কেউ অন্তত ভাবুক এই ক্ষতি অপূরণীয় ! ইয়া আল্লাহ ! ততদিন আমাদের হায়াত দান করো ৷
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




