এমন অনেক কে জানি যারা লাইক/হিট কমে গেলে লেখাও কমিয়ে দেয় ! লাইকের জন্য লেখা নয়, লেখার জন্য লাইক ৷
.
লাইকের জন্য লেখার কি প্রয়োজন ? কাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চান ? ক) সাকিব আল হাসান খ) এরশাদ ৷ তারপর লাইক কমেন্টের বন্যা !
.
তবে লেখার একটা উদ্দেশ্যে থাকে, পাঠককে মুগ্ধ করা ! একজন মানুষও যদি আপনার লেখা পড়ে ভাবে তার মূল্যবান সময় নষ্ট করাটা স্বার্থক তাহলে লেখাটিও স্বার্থক ৷
.
আমার কাছে যতটুকু মনে হয় লেখা হলো বমি করার মতো, বমি বমি লাগছে ! উগলে দিলাম ! আহ ! কি শান্তি !
.
পৃথিবীর অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট কেন নিয়মিত লিখতেন এই প্রসঙ্গে তাকে জিঙ্গেস করা হলে তিনি বলেন, 'লেখালেখি হলো চিন্তাকে শোধন করার চাবিকাঠি ৷'
.
অর্থনৈতিকভাবে অন্যতমন সফল ব্যক্তি রিচার্ড ব্রানসন বলেছিলেন, তার কাছে সবচেয়ে অপরিহার্য বিষয় ছিলো নোট বুকে লেখা !
.
বিল গেটসকে নিয়ে আমরা অনেক কৌতুক করি ৷ তার খুব সময়ের অভাব ৷ যে আমার এক টাকা মাটিতে পড়ে ঘুরতে ঘুরতে চৌকির তলায় চলে গেলে আমি টর্চ লাইট নিয়ে নেমে যায় খুঁজতে সে আমি ও অবাক হয় বিল গেটস মাটিতে ডলার পড়ে থাকলেও তার নেওয়ার সময় নেই ৷ আপনাদের কে আরো অবাক করার জন্য বলছি সেই বিল গেটস নিয়মিত ব্লগিং করেন
.
পৃথিবীতে লেখা লেখি করেন না এমন বিখ্যাত মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে
.
আব্রাহাম লিংকন তো ট্রেনে বাসে প্লেনে ও লিখতেন ! “জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের শাসনই গণতন্ত্র।” এই বিখ্যাত উক্তটি তিনি ট্রেনে বসে খামের মধ্যে লিখেছিলেন !
.
মোদ্দা কথা, লেখা পেশা নয় এক ধরণের নেশা ৷
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




