একটু চিন্তা করুন তো যদি মার্ক জুকার বার্গ সরকারি আমলা হওয়ার জন্য অনার্স মাস্টার্স করে কপি পেস্ট সিলেবাস গলদকরণ করে ঢাকা টু রংপুর দৌড়াত তাহলে কি হতো ?
.
বিল গেটস সফটওয়ার নিয়ে না খেলে যদি ডাক্তারি নিয়ে খেলতো বেপারটা কি হতো ?
.
রবি ঠাকুর কবিতা না লিখে যদি ইঞ্জিনিয়ারিং পড়ে ডুপলেক্স বাড়ির আর্ট করতো বেপারটা কি হতো ?
.
শেখ মুজিব যদি রাজনীতি না করে ডক্টরেট পিএইচডি করার তাগিদে বিদেশ পড়ে থাকতো তাইলে কি হতো ?
.
শিল্পচার্য জয়নাল আবেদীন ছবি না আঁকে রাত দিন ব্যাংকের হিসেব মিলিয়ে ম্যানেজার হলে তাহলে কি হতো ?
.
সাকিব আল হাসান যদি ক্রিকেট নিয়ে ব্যস্ত না থেকে যদি সংবিধান মুখস্ত করতো তাহলে কি হতো ?
.
উদাহরণ দিতে গেলে রাত চলে যাবে....
.
সফল ব্যক্তি বলতেই জীবনের সময়িক অংশে ব্যর্থ কেউবা স্কুল আউট ! কেউবা অংকে ডাবল জিরো আবার কেউবা সুরে টানে আউয়্যুব বাচ্চু/কুমার শানুর মতো ঘর ছাড়া
.
কথা হলো তুমি কি হতে চাও ! কি ভালো পারো ! কিসের নেশা তোমাকে পাগল করে দেয় ! কোন পথে তুমি পাহাড় ডিঙ্গানোর মনোবল পাও ! সেই পথ খুঁজে নেওয়া ৷
.
বাবা মা তোমাকে জন্ম দিয়েছে কিন্তু তোমার স্বপ্নকে তুমি জন্ম দিয়েছো ৷ হয়তো কেউ জানে তুমি জানো তুমি একজন ভালো বক্তা হতে পারবে ৷ তুমি বিশ্বাস করো বিশ্বের ডেল কার্নেগী ছাপিয়ে তুমি হবে বাংলার সেরা মোটিবেশনাল বক্তা
.
তোমার বুকে হাত দিয়ে নিজের উপর বিশ্বাস রেখে একবার জিঙ্গেস করো তুমি কি হতে পারবে ? যদি মনে করো তুমি সেরা শিল্পী হবে, ঐ প্রতিভা তোমার আছে তাহলে কন্ঠ খুলে কাঁপিয়ে গাও, 'যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে...হবে হবেই দেখা, দেখা হবে বিজয়ে ৷'
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




