দেশের প্রধানমন্ত্রী হতে তো তিনটা/চারটা ফাস্ট ক্লাস লাগে না,
.
বিরোধি দলের নেত্রী হতে তো কিছুই লাগেনা
.
কোন দিন এমপিদের নমিনেশন দেওয়ার সময় বলেছিলেন, চারটা ফাস্ট ক্লাস চাই
.
কখনো তো বলেননি ,
রাষ্ট্রপতি নিয়োগে জিপিএ ফোর আউট ৩.৭৫
.
স্পিকার নিয়োগে ৩.৫০ নূন্যতম যোগ্যতা
.
কখনও তো এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, চেয়ারম্যান, মেম্বারসহ যারা আছে তাদের পরীক্ষা নিতে শুনি না, শুনি নি!
.
তাদের অধীনে চাকরি করা আমলাদের শুধু পরীক্ষার কষাঘাতে পিষ্ট হতে হয়
.
মাননীয় জানেন!
কত কবি হারিয়ে গেছে কবির নাম/জন্ম-মৃত্যু সাল/সৃষ্টির সংখ্যা মুখস্ত করতে করতে?
.
টেনশনে কত বিলিয়ন চুল পাকনা ধরে কত শিল্পীমন হারিয়ে গেছে?
.
হারিয়ে গেছে কত প্রেমিক-প্রেমিকার পুষ্পটিত আবেগ
.
বাবারা প্রিয় সন্তানদের কত অসংখ্য গালি দিতে হয়েছে ?
.
তিলে তিলে ইংরেজী পড়া ছেলেটির বিশ বছর নষ্ট করে তাকে ব্যাংকের কেরানী বানিয়েছেন!
.
বিশ্বাস করুন, বইয়ের ভারে আমাদের মেরুদন্ড বেঁকে গেছে কিন্তু বিবেক উদ্বেলিত হয়নি!
.
শিক্ষা হলো বাচ্চাদের ঔষুধ খাওয়ানোর মত, কৌশলে দিতে হয়, জোর করে দিলে হজম নয় কেবলি পরীক্ষার হলে বমি হয়!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




