অক্সিজেন মোড় দিয়ে হাঁটছি এমন সময় দেখলাম এক লোক হাতে কাঁধে করে লুঙ্গি বিক্রী করছে ৷ যদিও এটা প্রতিদিনকার দৃশ্য ৷ তো লুঙ্গি পরিধান করা এক লোক একটা লুঙ্গি দেখছে ! অপলক নয়নে লুঙ্গিটার দিকে তাকিয়ে আছে তারপর লুঙ্গিটা হাতে নিয়ে দৌড় !
.
লুঙ্গিওয়ালাও দৌড়াচ্ছে ! পথে আরো দুই চারজন পথিকও দৌড়াচ্ছে ! মনে হলো পুরো বাংলাদেশ দৌড়াচ্ছে ! এভাবে দুই মিনিট দৌড়ে সে পালাতে সক্ষম হলো ৷
.
লুঙ্গিওয়ালা চারশ মিটার দৌড়ে ফিরে আসলে তাকে জিঙ্গেস করলাম, ভাই লুঙ্গি চিনতাইকারী যে লুঙ্গিটা নিয়ে পালিয়ে গেছে তার দাম কতো ?
.
একদাম একশো বিশ টাকা ! তবে আমি নিশ্চিত ঐ লোক ধরা খেলে একশ বিশটা কিল ঘুষি খেতো আমি নিজেও দুইটা দিতাম
.
কিন্তু একটি লুঙ্গির জন্য যে মরে যেতেও রাজি, জীবন বাজি রাখতে মরিয়া সে কেমন অভাবী ?
.
তাকে আবার খুঁজে ফেলে আমি তাকে কি করবো ? একটি লুঙ্গি কিনে দিবো ? না পুলিশে ধরিয়ে দিবো ?
.
জীবন কেমন জানি ! কারো কাছে একটি লুঙ্গি ই জীবন আবার কেউ এক পৃথিবীর সবকিছু পেয়েও জীবন খুঁজে পাইনি !
.
ঐ লোক লুঙ্গিটি পরিধান করে কেমন মজা পেয়েছে ? তাকে কাছে পেলে মুন্নী সাহার মতো আমিও প্রশ্ন করে বসতাম, ভাইজান আপনার অনুভূতি কি ?
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



