একবার এক বিদেশী শীত কালে বাংলাদেশে আসলো ! দেশের অলি গলি ঘুরেও কোথাও কোন বেপর্দা নারী দেখলো না ! বিয়ে করার জন্য সবাই সাধারণত পর্দানশীল মেয়ে খুঁজে সুতরাং সে ঠিক করলো বিয়ে করলে বাংলাদেশ থেকে করবে !
.
সেই বার খুব শীত পড়ছিলো ! বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ! সুতরাং তাকে বললাম ভাইজান যে শীত ! আপনি বিয়ে করে সুবিধা করতে পারবেন না ! বিশেষ করে সকালের গোসল ! আপনি গরম কালে আবার আসিয়েন সুন্দরী একটা দেখে বিয়ে করিয়ে আমাগো জামাই বানামু নে
.
ভদ্রলোক আবার গরমে বেড়াতে অসলো ! পুরো চিত্র পাল্টে গেলো ! পর্দানশীলরা সব গেলো কই ! দুই তিন মাসে একটা দেশ এতো পাল্টাতে পারে ! ভাবা যায় না
.
বিয়ে না করে সে বিদেশ চলে গেলো !
.
একদিন বাংলা চ্যানেল দেখতে বসে সে দেখলো সংবাদ পাঠিকার মাথায় ঘোমটা ! একি কান্ড ! পর্দানশীলরা সব ফিরে এসেছে ভেবে সে আবার বেড়াতে আসলো !
.
সেই বার রোজার সময় ছিলো !
.
পথে ঘাটে তেমন ললনাদের উপস্থিতি নেই ! আবারো হতাশ হয়ে সে তার দেশে ফিরে গেলো !
.
তার বাঙ্গালী ললনা বিয়ে করার স্বপ্ন ফিকে হতে বসেছে ! একটা দেশ ক্ষণে ক্ষণে এতো রূপ পাল্টাতে পারে ভেবে ভেবে সে দিশেহারা !
.
এমন দেশ কি ভুলা যায় ! সে আবারো ফিরে আসলো কোন এক অবেলায় ! সেবার ছিলো নির্বাচন কিন্তু শীত কাল না ! বিয়েটা সেইবার করেই ফেললো !
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




