সন্তানসহ একজন নারী পুরুষকে আগুনে নিক্ষেপ করা হলো ! এমন দশ্যগুলো দেখে হাজারো রোহিঙ্গা বন জঙ্গল নদী পাহাড় ডিঙ্গিয়ে খেয়ে না খেয়ে পাশের দেশের বর্ডারে চলে আসলো
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
আমি আবারো বলছি.......
.
সেখান থেকে তাদের আবারো ফিরিয়ে দেওয়া হলো অগ্নিকুন্ডে !
.
তারপর তারা কি করবে ! কি করছে !
.
হয়তো ফিরিয়ে দেওয়ার আগে কেউ বলছে, মরলে আমরা তোমাদের দেশে শান্তিতে মরবো তবুও নরকে না !
.
এই দৃশ্যগুলো দেখে তখনি কি বোর্ড হাতে নিয়েছিলাম ! কিছু লিখবো বলে ! লিখলে অথবা বললে মন অনেক হালকা লাগে
.
মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি নিজে কি একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারতাম না ? পারতাম না ? এক প্লেট ভাত দুইজন মিলে ভাগ করে খেতে ?
.
আমার পোষা কুকুরটি তখন হাড্ডি চিবাচ্ছিল সেই আওয়াজে আমার ভাবনার ব্যঘাত ঘটেছে !
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীত বেশী ! টিভিতে বেবী ডল চলছে ! লেপ টেনে টুনে কোন রকম নিজের গা'য়ে টেনে নিলাম ! শুভ হোক রাত্রি ! আমার চেতনা এতটুকুই !
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




