কোন রাজাকার, আল বদর, আল শামসকে দেখিনি ভিক্ষা করছে কিন্তু অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি ভিক্ষা করতে, না খেয়ে থাকতে !
.
৭১’র রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে আজও পরাজিত মুক্তিযোদ্ধা লাল মিয়া (৭৫) পেট চলে ভিক্ষা করে
.
রামগড়ের পঙ্গু মুক্তিযোদ্ধা ভগিরাম মালি ও সংসার চালান ভিক্ষা করে
.
ঝিনাইদহের হাটগোপালপুরে আজও ভিক্ষা করেন আব্দুক রাজ্জাক ৷ মুক্তযোদ্ধা কমান্ডার মিন্টু এখনো বলেন রাজ্জাকে বীরত্বগাঁথা !
.
মুক্তিযোদ্ধা কুষ্টিয়ার মুরাদ আলী'র ভিক্ষা করার কথা অস্বীকার করতে পারবেন ?
.
পঙ্গু মুক্তযোদ্ধা মিরন শেখের লোকলজ্জার ভয়ে ভারতে গিয়ে ভিক্ষবৃত্তি আমাদের বিবেক কতটুকু নাড়া দিয়েছে !
.
সফর আলী যখন বলেন, ভিক্ষাবৃত্তিই আমার মুক্তিযুদ্ধের পুরস্কার ! তখন কোথায় থাকে বিজয়োল্লাস ! তোরা জয়োধ্বনি কর !
.
ধানমন্ডিতে ভিক্ষা করা মুক্তিযোদ্ধা খালেক চাচার কথা মনে আছে ?
.
শিবগঞ্জের মুক্তিযোদ্ধা বেলালের ভাতাও বন্ধ ! ভিক্ষা করে চলেন !
.
কুষ্টিয়াতে ৮৫ বয়সেও জুতা সেলাই করে সংসার চালান মুক্তিযোদ্ধা কাজী আব্দুল বারিক !
.
ঝিনাইদহের আরেক মুক্তিযোদ্ধা পঞ্চনন বিশ্বাস'রা বিনাচিকিৎসায় কাতরাতে থাকেন !
.
কি দরকার এভাবে মুক্তিযোদ্ধাদের নাম লেখায় উচ্চারণ করে তাদের ছোট করার !
.
তাই আর কারো উদাহরণ টানলাম না ! গতকাল থেকে আজ পর্যন্ত অনেকে বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লিখবেন না ! 'না ভাই ! বুক ফেটে যায় !'
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



