আমি এক বছর বেকার ছিলাম ! তখন আমার বন্ধু চাকরি করতো ! আমি তাকে দেখে ভাবতাম সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ! কারণ তখন আমার চাকরি ছিল ক্রাইং নিড !
.
তারপর,
.
আমি চাকরি নিলাম ! বেতন সুযোগ সুবিধা ক্যারিয়ার সবকিছু মিলিয়ে বন্ধুর চাকরি থেকে ডাবল হবে ! কিন্তু এখন নিজেকে খুব অসুখী মনে হচ্ছে !
.
যখন থাকে না তখন আমরা জিনিসের মূল্য দিতে শিখি ! হাতের মুঠোয় আসলে সেটি মূল্যহীন হয়ে পড়ে !
.
চাকরির সুবাধে অনেক বিখ্যাত মানুষদের সাথে দেখা হয় ! এম্ব্রোশিয়া, ওয়েল পার্ক, ফয়েজ লেকে মিটিং হয় ! কাছ থেকে বায়ারদের কর্মযজ্ঞ দেখার সুযোগ হয় !
.
সারাক্ষণ প্যান্টের ভিতর শার্ট গুজে সুটেট বুটেট হয়ে থাকা হয় !
.
আমি ভাঙ্গা ফ্যানের বাতাস সয়ে যাওয়া সেই ছেলেটি এখন এসির ট্যাম্পারেচার নিয়ে নাঁক সিটকায় !
.
বাংলা স্যাঁতসেঁতে বাথরুমে অভ্যস্ত আমি ইংলিশ কমোড থেকে বের হয়ে বলি মাসি এয়ার ফ্রেশনার মারো না কেনো !
.
আমার পড়ার টেবিলের বইগুলোতে এক ইঞ্চি ময়লা জমে থাকে সে আমি ঝকঝকে তকতকে টেবিল ঘষে বলি আরো ভালো করে টেবিল পরিস্কার করতে পারো না !
.
পঞ্চাশ হাত দূরে গিয়ে গ্লাস ধুয়ে পানি এনে খাওয়া ছেলে আমি অফিস সহকারীকে বলি, পানি আনতে এতো দেরী হয় কেনো ! ঠান্ডা গরম ভালোভাবে মিক্স হয়নি ! উফফ !
.
এভাবে কত সহজে কর্পোরেট কালচারে নিজেকে স্মার্ট করে নিয়েছি এক বছরে !
.
আগে টিউশনি বাবার পকেট করে করে চলতাম ! এখন উল্টো বাবাকে শেয়ার করি ! নিজে চলি ! বাসায়ও কদর বেড়ে গেছে !
.
তবুও নিজেকে অসুখী মনে হয় ! সত্যি ! কয় টাকা বেতন ! কি হবে এই অল্প টাকা দিয়ে ! কখন বাড়ি হবে গাড়ি হবে ! মাথার হাজারো চিন্তা দুই দিন আগেও মাথায় ছিলো না !
.
বেকার ছেলেটি আজ চাকরি চাকরি করে মরছে ! কোন রকম বেঁচে থাকবে বলে ! কিন্তু চাকরি পাওয়ার পর ছেলেটি চেইঞ্জ হয়ে যাবে !
.
জীবনানন্দের একটি কথা আছে, পৃথিবীতে নেই কোন বিশুদ্ধ চাকুরি ! আসলেই নেই ! কথাটি সুশান্ত পল তার বক্তব্যের আগে বলে ! সত্যি ঠিক !
.
কত বড় বড় মানুষ ! দেখি লাখ লাখ টাকা বেতন পাই ! হা করে চেয়ে থাকি ! এতো টাকা করে কি !! এদিক ওদিক থেকে পাই ! গাড়ি পাই ! মোবাইল, ল্যাপটপ সবকিছু পাই ! তবুও কত অশান্তি তাদের মধ্যে ! কেউ সন্তুষ্ট না !
.
আমি ভাবি ! ইশ্ ! তাদের মতো যদি এতোকিছু পেতাম ! কিন্তু একদিন তো আমিও ভাবতাম ! ইশ্ ! যদি আমি একটা চাকরি পেতাম ! হয়তো সিনিয়রদের অবস্থানে গেলে আমিও এমন করবো !
.
জীবন অভ্যস্ত হয়ে যায় একদিন ! টংয়ের দোকানে চা খাওয়া ছেলেটি একদিন রিও কফি ছাড়া খেতে পারে না !
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



