somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদাঙ্ক

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার সময় কিছু টপিকস আমাকে ভাবিয়েছে তার মধ্যে একটি হলো 'মই থিওরি' অর্থাৎ উপরের কোন গন্তব্যে পৌঁছতে হলে অন্তত একটি মই লাগবে ৷ প্রত্যেক উন্নত দেশ কোন একটি মই ধরে এগিয়ে সফল হয়েছেন কিন্তু দুঃখের বিষয় আরো দুঃখের সহিত বলতে হয় তারা সফল হওয়ার পর যে পথ ধরে সফল হয়েছেন সে পথের মইটি সরিয়ে ফেলছেন !
.
মোদ্দা কথা সফলতার পথ এখন রুদ্ধ !
.
অনুন্নত উন্নয়নশীল দেশগুলো সেই মইটি খুঁজে মরে ! তারা একবার বলে, ঘরের খুঁটি ধরে বেয়ে বেয়ে উঠো আরেকবার বলে লাফ দিয়ে দেখো কতটুকু উঠতে পারো এমন !
.
অর্থনীতির মতো বেরসিক সাবজেক্টে ও আমি অনেক রসিকতা খুঁজে পেয়েছি ! বন্ধু ওয়াহিদের নোট মুখস্ত করতে করতে কম্বল মুড়ি দিয়ে হেঁসেছি ! অফিসের বেরসিক বসের একটু খানি রসিকতায় যেভাবে হো হো করে অট্টহাসিতে হেঁসে পড়ে অধস্তনরা !
.
সফলতার পথ একটি সিলেটের 'সাত রং চা'য়ের মতো সিক্রেট বিষয় ! কেউ জানলেও জানাতে চাইনা ! তাই কথায় আছে, শিখতে হলে ওস্তাদের পা'য়ের কাছে বসে শিখতে হয় !
.
আপনি এক হাতে চরকি ঘুরিয়ে আরেক হাতে চাকু ধরে চিনতাই করতে পারবেন কিন্তু প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারবেন না !
.
অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস বলেছিলেন, 'মহৎ কিছু করার উপায় হলো যা ভালবাসি তাই করা !' আপনি তখনি ওস্তাদের পা'য়ের কাছে বসতে পারবেন যখন জীবন দিয়ে হলেও আপনি জিনিসটি শিখতে অথবা জানতে চাইবেন !
.
আসলে আইফোন তৈরীর সমস্ত ক্রেডিট যদি দিতে হয় তাহলে তা সরকারি গবেষণা বিনিয়োগ প্রতিষ্ঠান 'ফেডারেল রিসার্চ ডিবিশন'কে দিতে হবে এমন তথ্য দিয়েছিলেন স্বয়ং মার্কিন কংগ্রেসের সদস্য ন্যান্সি পোলেসি ! কিন্তু মই'য়ে খুঁটি রশি বেঁধে সেই মই বেয়ে উঠে সমস্ত ক্রেডিট নিজের করে নিয়েছেন স্টিভ জবস !
.
সোজা কথা হয়তো আপনাকে সফলতার সেই মইটি খুঁজে বের করতে হবে অথবা খুঁটি রশি বেঁধে নিজে মই তৈরী করে 'Ladder Theory'র মতো উপরে উঠতে হবে !
.
কোনটি সহজ পথ আপনি ভাবুন ? আপনি আজ যে পথে হাঁটছেন সে পথে পূর্বে হেঁটে গিয়েছে অনেকেই ! তাদের পদাঙ্ক খুঁজে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ !
.
নাইলে উন্নয়নশীল দেশের মতো দারিদ্রের চক্রাকারে ঘুরপাক খেতে হবে সব সময় ! বৃথা পন্ডুশ্রম ! এই সার্কেল ভেঙ্গে উপরে উঠাই সফলতা ! পথ নেই ! আছে ঘুরপাক !
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×