somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার হাতটি ছুঁযে দাও

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটির যখন বিয়ে ঠিক হয় ছেলেটি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ছাদ থেকে লাফ দিতে গিয়ে প্রকৃতির ডাকে আবার নিচে গিয়েছিলো পাশাপাশি এক গ্লাস স্যালাইন খেয়ে আবার ছাদে উঠলো
.
এরপর কি হলো তা আরেকদিন বলবো তবে আজ সকালে ডালে লবণ কম হওয়ায় সেই মেয়েটিকে ইচ্ছে মতো বকাবকি করে 'বাপের বাড়ি গেলে' শান্তি পাবে এই মর্মে আক্ষেপ করছিলো
.
যার কারণে একদিন জমের বাড়ি যেতে চেয়েছিলো সে আজ বাপের বাড়ি গেলে বাঁচে এমন হয়ে যায় একদিন ব্যাপারগুলো
.
হোটেল গ্রেভারেইনে মে বি পড়েছিলাম হুমায়ুন আহমেদের তার স্ত্রী'র প্রতি অদম্য ভালবাসার অনবদ্য কাহিনী কিন্তু সেই স্থান একদিন শাওন নামের এক ললনা দখল করে নিয়েছে
.
পনের বছর সংসার করার পর তোমার সাথে আরেক মুহূর্তও সংসার করা যাবে না বলে চলে গিয়েছিলো সখিনা বিবি আর ফিরে আসেনি
.
তোমাকে ছাড়া বাঁচবো না এই মর্মে বিশ্বাস করা মানুষটি একদিন সিরিয়াসলি বলে উঠে, 'তুই সামনে এলে আমার মরা মুখ দেখবি !'
.
লাল টুকটুকে দ্বিতীয় বউয়ের কাধে হাত দিয়ে বাসর ঘরে ডুকে কেউ কেউ... মলিন শাড়ি পড়ে প্রথম বউ তার বিয়ের প্রথম দিনের কথা মনে করে কান্না লুকিয়ে নিজেকে স্বাভাবিক প্রমাণ করতে ব্যস্ত হয়ে যায়
.
সবাই সফলতার শেষে বারাক ওবামার মতো বলতে পারে না,
" Michelle LaVaughn Robinson, girl of the South Side, for the past 25 years, you’ve been not only my wife and mother of my children, you have been my best friend’ he told her. ‘You took on a role you didn’t ask for and you made it your own with grace and grit and style and good humour. You made the White House a place that belongs to everybody."
.
অথবা সর্বোচ্চ শিখরে উঠে টেন্ডুলকারের মতো বলে উঠে না,
" আমার জীবনের সবচাইতে সুন্দর ঘটনা ছিল ১৯৯০ সালে যখন আমার অঞ্জলির সাথে প্রথমবার দেখা হয়েছিল। আমি জানতাম একজন ডাক্তার হিসেবে তার সামনে বিরাট ক্যারিয়ার পরে আছে। কিন্তু তারপরও সে নিজের স্বপ্নগুলিকে বিসর্জন দিয়ে আমাকে খেলা চালিয়ে যেতে বলে। আমি যখন মাঠে দেশের হয়ে খেলতাম। তখন অঞ্জলীই আমার হয়ে আমার ঘর সামলাত। থ্যাঙ্ক ইউ অঞ্জলী। "
.
অথবা বঙ্গবন্ধুর মতো,
" রেণু আমাকে বিদায় দেয়ার সময় নিরবে চোখের পানি ফেলছিল। আমি ওকে বোঝাতে চেষ্টা করলাম না। একটা চুমা দিয়ে চলে এলাম। "
.
অথবা গসলিং এওয়ার্ড জেতা রায়নের মতো,
“There is no time to thank everyone, so I would like to try to thank one person properly. While I was singing and dancing and playing the piano and having one of the best experiences I’ve ever had on a film, my lady was raising our daughter, pregnant with our second, and trying to help her brother fight his battle with cancer"
.
আমি তোমাকে সারাজীবন ভালবাসবো কথাটি বলা যতটা সহজ আসলে রক্ষা করা ততটা কঠিন !
.
সফলতার সর্বোচ্চ শিখরে উঠে অথবা জীবনের সেরা মুহূর্তে বউয়ের এক হাত আপনার আরেক হাতে ধরে উচিয়ে বলতে পারবেন, 'আমার এই দুই হাত সফলতার মূলমন্ত্র !'
.
তাই তো বলি আমি কেনো বার বার বিফল হচ্ছি ! এক হাতে আর কতদূর....!
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×