somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুল কাটানোর জন্য বাংলাদেশে শাহরুখ খান

১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের জাভেদ হাবিব যিনি নাপিত থেকে ৪৮৪ টি আউটলেট নিয়ে আজ কিংবদন্তি!
.
পেশাকে শিল্পে পরিণত করার এক যাদুকর! ট্যালেন্টরা এমনি! বাঘা বাঘা সেলেব্রেটিরাও তার সাথে সেলফি কিংবা চুল কাটানোর জন্য উদগ্রীব হয়ে বসে থাকে!
.
ঢাকার উত্তরায় তিনি যখন তার ব্যবস্থাপনায় একটি স্যালন উদ্বোধন করতে কলকাতা থেকে ছুটে আসছিলেন তখন ফ্যাশন জগতে রাঘব বোয়ালরা তারা সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য তীর্থের কাকের মতো প্রতীক্ষিয়া ছিলেন!
.
তার স্বপ্ন আগামী পাঁচ বছরে আরো ২,৫০০ স্যালন প্রতিষ্ঠা করা!
.
আমি সুযোগ থাকলে চুল কাটানোর আগে নরসুন্দরকে জাভেদ হাবিবের গল্পটি শুনিয়ে আসি! সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে! আমি চোখ বন্ধ করে থাকি আর সে আমার মাথার উপরে শিল্পচর্চা করে!
.
তাই এক সময় আমার এক এক হেয়ার স্টাইল!
.
সম্প্রতি আমি বায়জিদ ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে চুল চাঁট দিই! তাকে প্রশ্ন করলাম চুলের যত্নে কি ব্যবহার করবো!
.
সে আবারো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে! ভাবছে চুলের যত্নে কি ব্যবহার করবো সেটা জানা কি আমার কাজ!!!
.
তাকে বললাম বিখ্যাত নাপিত জাভেদ হাবিব বলেছেন প্রতিদিন শ্যাম্পু এবং সম্ভব হলে শ্যাম্পু করার দশ মিনিট আগে সরিষার তেল মাখবেন! এনাফ ইজ এনাফ!
.
সে আবারো ফ্যালফ্যাল করে তাকিয়ে ভাবছে নাপিত আবার বিখ্যাত হয় কি করে?
.
সে বললো নাপিত জাবেদ হাবিব কে? তাকে জাবেদ হাবিবেব গল্পটি শুনিয়ে দিলাম! তার দৃষ্টিভঙ্গী পাল্টে গেলো!
.
সেদিন দেখলাম সেলুনে তার বউ এসে বসে আছে! অভিযোগ সে এখন নাওয়া খাওয়া দাওয়া ছেড়ে চুল কাটা নিয়ে পড়ে থাকে! বাজার পর্যন্ত করতে যায়নি!
.
এতোদিন সে ভাবতো আমি তো একটা নাপিত! কেবলি নাপিত! দিনশেষে আমি শুধু একজন নাপিত!
.
এখন থেকে সে ভাবে আমি একজন শিল্পী! কেল্লা বহুত দূর! আমাকে এগিয়ে যেতে হবে!
.
মার্কিন যুক্তরাষ্ট্রের তিন কিংবদন্তি জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিংয়ের মধ্যে বলা হয়ে থাকে মার্টিন লুথার কিং আমেরিকাকে সভ্য করেছেন!
.
মূলতো মার্টিন লুথার কিংয়ের 'আই হেভ এ ড্রিম' বক্তব্যটি পুরো পৃথিবীর সেরা দশটি বক্তব্যের মধ্যে একটি,
.
তিনি বলেছিলেন, 'আমি স্বপ্ন দেখি আমার সন্তানরা বর্ণবৈষম্যের শিকার হবে না বরং তারা ভাই বোনের মতো সাদা কালো একসাথে আনন্দে বসবাস করবে'
.
মার্কিন যুক্তরাষ্ট্র, আফ্রিকায় যেমন বর্ণবৈষম্য ছিলো আমাদের দেশে আছে পেশা বৈষম্য!
.
কামার, কুলি, মেথর, চাষা, নাপিত টাপিতকে এখানে পেশা হিসেবে নিম্মশ্রেণির মনে করা হয়!
.
তাই অনেক শিক্ষত বেকার বাহিরে দেশে গিয়ে প্লেট ধৌত করতে করতে ঐ প্লেটে ঘুমিয়ে যাওয়ার পরও দেশে তারা চা পান করে ঐ কাপ দোকানে কাজ করা ছেলেটির হাতে তুলে দেওয়া'কে প্রেস্টিজ যাবে ভেবে নিজেকে সভ্যতার কান্ডারী মনে করে!
.
বলা হয়ে থাকে ত্রিশ লক্ষ বেকার! লাখ লাখ শিক্ষিত ছেলেরা রাস্তায় ঘুরছে! আসলে বেপারটা হলো তারা প্রেস্টিজ বাঁচাতে বিসিএস ব্যাংক কিংবা কোন ভালো কর্পোরেট অথবা ভালো কোন প্রতিষ্ঠানে চাকরি করার নেশায় ভূত হয়ে ঘুরছে!
.
মাথায় ঢুকে গেছে ভালো চাকরি না করলে বউ পাবি না! সালাম পাবি না! কেউ কেয়ার করবে না!
.
প্রথমে বলছিলাম ট্যালেন্ট ইজ ট্যালেন্ট! সে যে কাজটি করবে সেটা একদিন শিল্পে পরিণত হবে!
.
হয়তো কোন একদিন শাহরুখ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই নং গেইটের আলামিনের সেলুনে এসে বলবে, 'সকালের ফ্লাইটে চলে আসছি চুল কাটাতে ভালো করে কেটে দাও বিকেল শ্যুটিং আছে'
.
সেলুনের ছেলেটি উত্তর দিবে, 'বস্ সাইডে বসেন এরপরে শরীফ ভাইয়ের সিরিয়াল আজ তার বিয়ে'
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×