somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে

০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র ৫০ গ্রাম কোডিন ফসফেট দিয়ে আড়াই লক্ষ টাকার ফেনসিডিল টাইপ মাদক বনানো যায়,
.
কোডিন ফসফেট হলো এমন একটা উপাদান যা শরীরে প্রবেশ করলে মানুষ কল্পনার রাজ্যে হারিয়ে যায়!
.
মনে হতে থাকে আমি সম্রাট আমি রাজা আমি নবাবজাদা,
.
ভারতের সীমান্তে কোডিন ফসফেটের সাথে গরুর প্রস্রাব, কুকুর মারা বিষ, সিডিল ট্যাবলেট আর গুড়-চিনি মিশিয়ে দিয়ে ভেজাল ফেনসিডিল বানিয়ে চড়া দামে বাঙ্গালীকে স্বপ্ন রাজার অনুভূতি দেওয়া হয়,
.
সব জায়গায় ভেজাল
.
লোকে বলাবলি করছে মাদক বিরোধি অভিজানে র্যাবের হট্ লিস্টেও নাকি ভেজাল নাম ঢুকে গেছে!
.
বিজিবি ২০১৫ সালের তালিকা অনুসারে সীমান্তের ওপারে ৬২ কারখানা রয়েছে যারা কোডিন জাতীয় উপাদান মিশিয়ে মাদকসেবীদের একটু স্বপ্নের রাজ্যে ঘুরিয়ে রাতারাতি কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে,
.
সাধারণত স্বল্প মাত্রার কোডিন সালফেট মেশানো সিরাপ ঠান্ডা জাতীয় অসুখ সর্দি কাশির চিকিৎসায় ব্যবহার করা হতো এবং এক পর্যায়ে দেখা গেলো উপাদানটি বেশী পরিমাণে ব্যবহারে নেশা ধরে,
.
শুরু হয়ে গেলো রমরমা ব্যবসা
.
শুধু বাংলাদেশে না কিছুদিন আগে নাইজেরিয়াতে কোডিন কফ সিরাপের নেশা ছড়িয়ে পড়েছিলো,
.
কোডিনকে 'এ' ক্লাসের মাদক বলা হয়,
.
কোন ব্যক্তিকে যদি দুই কেজি কোডিন সমেত আটক করা হয় তাহলে বাংলাদেশী মাদক আইনে তার শাস্তি মৃত্যুদন্ড কিংবা যাবত জীবন জেল হতে পারে,
.
কারো কাছে থাকা মাদকের পরিমাণের উপর নির্ভর করে সাজা হয়ে থাকে!
.
ঝামেলা হলো বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়,
.
যেমন ধরেন বাসে ব্যাগ রাখার স্থানে মাদক পাওয়া গেলো এবং অপারাধী এরেস্ট হওয়ার পর তার উকিল যুক্তি দেখালো তার মক্কেলকে শত্রুতা বশত অন্যজন ব্যাগ রাখার স্থানে মাদক রেখে ফাঁসিয়েছে ফলস্বরূপ আসামী খালাস
.
বাড়ি টবে মাদক পাওয়া গেলো তাতে সে শত্রুতার উদাহরণ টেলে খালাস পাবে,
.
তাই বাড়ি ফুলের টবে মাদক পাওয়ার পরও তা বেডরুমে বালিশের নিচে দেখিয়ে আসামীকে এরেস্ট করতে হয়
.
সোজা কথা হচ্ছে তাকে যেখান থেকে এরেস্ট করা হোক না কেনো দেখাতে হবে হাতে নাতে মাদকসহ এরেস্ট করা হয়েছে আর তা না হলে সে খালাস!
.
মাদক ব্যবসায়ীদের আইন দিয়ে ধরে রাখা যায় না
.
উপরন্তু তাদের হাতে প্রচুর অর্থ থাকার কারণে জামিন পেতেও দেরী হয় না!
.
কিভাবে আপনি মাদক নিরাময় করবেন?
.
মাদক বিরোধি অভিযানে ফিলিপাইনে ১২ হাজার মানুষকে ক্রস ফায়ার করা হয়েছিলো,
.
মাদক বিরোধি অভিযানে থাইল্যান্ডে তিন হাজার মানুষকে ক্রস ফায়ার করা হয়েছিলো,
.
মাদক বিরোধি অভিযানে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায় প্রায় এক হাজার মানুষকে ক্রস ফায়ার করা হয়েছিলো
.
মাদক এবং অস্ত্র পাচারের সাথে সাধারণত মাফিয়া ডনদের হাত থাকে তাই আইন দিয়ে নির্মুল করাটা যথেষ্ট কষ্টসাধ্য,
.
আবার এটিকে পরিচালনা করা যায় বিরোধি দলকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবেও
.
সর্বোপরি মাদক নিয়ন্ত্রণ করা কঠিন চ্যালেঞ্জ
.
কিন্তু মাদকের কারণে লক্ষ লক্ষ যুবক সমাজ ধ্বংস হয়ে যখন পুরো জাতি পঙ্গু হওয়ার পথে থাকে এর দায়ভার কে নিবে?
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×