somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদাম

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন এই লেখাটা লিখছি তখন প্রায় দুই লক্ষ বাংলাদেশী কয়েক হাজার কোটি টাকা নিয়ে ভারতে চলে গেছেন শপিং করতে,
.
যেখানে ঈদ উপলক্ষে ভারতে পূর্বের দাম থেকে বিশেষ ছাড় দিচ্ছে সেখানে একটু আগে দেখলাম ফরিদপুরের জেলা প্রশাসকের মতে এক বিপণি বিতানে এক হাজার দুইশত টাকা দামের একটি থ্রি পিচ সাত হাজার দুই শত টাকা বিক্রী করছে,
.
খুলনার অভিজাত শপিংমল নিউমার্কেটের জালাল ষ্টোরে ৪৫০ টাকার শার্ট ১৪৫০ টাকা বিক্রী করার কারণে ভ্রাম্যমান আদালত ৮০,০০০ টাকা জরিমানা করেছিলো,
.
নাটোরে গত বছর সাড়ে আটশ টাকার লেহিঙ্গা যারা সাড়ে তিনহাজার টাকা করে বিক্রী করা হয়েছিলো,
.
বাচ্চাদের তিনশ চারশো টাকার পোশাক তিন চার হাজার টাকা করে বিক্রী করার অপরাধে চারজন গার্মেন্টস্ ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছিলো,
.
কয়েক বছর আগে অভিজাত বিপনীবিতান ‘ফেনী সেন্টারে’ একটি ফ্লোর টাচ জামার দাম হাঁকা হয়েছে ৯৫ হাজার টাকা!
.
চট্টগ্রামে আগ্রাবাদে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় পুলিশ সুপার বলেছিলেন, ঈদে দশ হাজার টাকার শাড়ি এক লাখ টাকা পর্যন্ত বিক্রী হয়!
.
চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের মিমি সুপার মার্কেটের ‘ইয়াং লেডি’ নামক দোকানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দেখা গিয়েছিলো একটি লেহিঙ্গা বিক্রী করে বার হাজার পাঁচশ টাকা লাভ করছে বিক্রেতা!
.
টেরিবাজারের মেগামার্ট এক হাজার টাকার পাঞ্জাবী বিক্রী করেছিলো তিন হাজার পাঁচশ টাকা,
.
এগুলো খন্ড চিত্র হলেও পুরো বাংলাদেশের মার্কেটগুলোর প্রতিচ্ছবি
.
এক সময় আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা এলাকায় টিউশনি করতাম একদিন আমার ছাত্রীরা বললো তারা পাঁচ ছয় সাত হাজার টাকা দিয়ে ড্রেস কিনেছে আমি দেখার পর চিন্তা করলাম পাঁচ সাতশ টাকা দিয়ে কেউ এমন পোষাক কিনবে!
.
২০১৪ সালে পাখি ড্রেস নামক সোনার হরিণ না পেয়ে অনেক নারী আত্মহত্যা করেছিলো এবং বেশ কিছু তালাকের ঘটনাও ঘটেছে সে পোশাক দশ থেকে পনেরো হাজার টাকা করে বিক্রী করেছিলো শুধু হুজুগে চাহিদার কারণে,
.
পাখি, ঝিলিক, আশিকি টুয়ের পরে এসেছিলো কিরণমালা, বাজিরাও মাস্তানি,বাহুবলী, ঈশিতা, জলনূপুর, কাটাপ্পা, বেগমজান,দেবসেনা এবং হেতিজাসহ আরো কত নাম ঢংয়ের পোশাক,
.
বাজিরাও মাস্তানি ছোটদের জন্য 'মাস্তানি' সংস্করণ বানিয়ে হাজার টাকা লাভ নিয়ে লোপাট,
.
তবে সে'বার শীতের কারণে হয়তো সানি লিওনি নামের ড্রেসটি তেমন মার্কেট লাভ করেনি
.
হালের লং ড্রেস পরিধান করে স্ত্রী স্বামীকে বলছে আমাকে কেমন লাগছে দেখতে? স্বামী বললো, একটু ঘরের এই কোণা থেকে ঐ কোণা ক্যাট ওয়াক করে আসো তা শুনে স্ত্রী ক্যাট ওয়াক করে এসে বলছে, আমাকে সত্যি মডেলদের মতো লাগছে তাইনা? স্বামী উত্তর দিলো, যেমন লাগুক না কেনো ঘর কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:৪৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×