বাংলাদেশ সরকার নতুন অর্থমন্ত্রীর খোঁজ করছে অন্যদিকে অর্থমন্ত্রী বলেছেন তার আমলে দেশে কোন জিনিসের দাম বাড়েনি,
.
অর্থমন্ত্রীরা কিভাবে মন্ত্রণালয় চালাবেন সে বিষয়ে একটি কৌতুক আছে! প্রথম বছর তিনি পূর্ব অর্থমন্ত্রীকে দোষারোপ করে কাটিয়ে দিবেন! দ্বিতীয় বছর বিরোধি দলকে দোষারোপ করবেন! তৃতীয় বছর তিনি পরবর্তী অর্থমন্ত্রীর জন্য এই দুটি বাক্য টেবিলে লিখে রাখবেন! তারপর সুযোগ বুঝে কেটে পড়বেন!
.
এই কৌতুকটি অনেকে অনেকভাবে বলেন! কেউ বলে উপদেশগুলো খামে ভরে দিবেন! কেউ বলে চামে চামে দিবেন! কথা হইলো গিয়ে অন্যের উপর দোষ দিয়ে নিজে সাধু ভাব নিবেন!
.
কিন্তু থুথু উপরে মারলে তা যে নিজের মুখের দিকে তেড়ে আসবে সে বিষয় আমরা বেমালুন ভুলে যায়!
.
রমজানে খুচরা ব্যবসায়ীকে যদি জিজ্ঞেস করেন ভাই দাম বাড়ছে কেনো? সে উত্তর দিবে, আমি দাম বাড়ায় নি! পাইকারী বাজারে দাম বেড়েছে! তো পাইকারী বাজার গিয়ে যদি জিজ্ঞেস করেন, ভাই দাম বাড়ছে কেনো? সে বলবে আমি দাম বাড়ায় নি! আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে! আন্তর্জাতিক বাজারে গিয়ে তো আর জিজ্ঞেস করা সম্ভব না! দাম কেনো বাড়ছে! সুতারং এভাবে দোষারোপ চলতে থাকে!
.
বেপারটা এমন, এক লোক লোকাল বাসে সিগারেট ধরালেন তো পাশের লোক লাল কালীতে লেখা 'ধূমপান নিষেধ' কথাটি দেখালেন তারপর ধূমপানকারী নীল কালীতে লেখা 'আপনার অভিযোগ চালককে বলুন' দিকে ইঙ্গিত দিলো অতপর চালককে বলতে গেলে চালক ইঙ্গিত দিয়ে আরেকটি লেখা দেখালেন, 'গাড়ি চলা অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ !'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

