somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখালেখি করে কি হবে, একদিন তো মরেই যাবো

০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেসি, রোনালদো কিংবা নেইমার যা বলেন না কেনো প্রতিবারের ন্যায় এই বছরও শীর্ষ আয়ের তালিকায় প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সিং হার্টথ্রব ফ্লয়েড মেওয়েদার,
.
সর্বকালের সবচেয়ে দামী ম্যাচ দুই হাজার একশ ষোল কোটি টাকা জয় করার আগে তিনি বলেছিলেন, 'আমার কাছে শনিবারের লড়াইটা স্রেফ একটা কাজের দিনের মতো। যেটা আমি সবচেয়ে ভাল পারি, বক্সিং, সেটাই করব!'
.
ইনি মিঃ ফ্লয়েড যিনি টানা ৪৯টি লড়াই জিতে হেভিওয়েট বক্সিং-কে বিদায় জানিয়েছিলেন!
.
তারপর কেটে গেলো অনেক দিন.... প্রায় দুই বছর
.
অতপর অনেকটা বুড়ো বয়সে শখ করে আবার বক্সিংয়ে নামলেন সমালোচকরা বলাবলি শুরু করেছিলো বুড়ো বয়সে ভীমরতি!
.
টানা ৫০ তম ম্যাচ জয়ের রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে বুড়ো নামলেন কিন্তু প্রথম সেশনে তার চেয়ে প্রায় এক যুগের ছোট তরুণ বক্সার ম্যাকগ্রিগরের হাতে মার খেতে থাকলেন! তখন কাকতালীয়ভাবে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশতম ফূর্তি উপলক্ষে আমেজ চলছিলো,
.
হাতি খাদে পড়লে যা হয় তা হলো তরুণ ম্যাক তাকে নিয়ম বহির্ভূতভাবে মাথার পিছনে আঘাত করছিলেন! মহানায়কের এহেন করুণ অবস্থা দেখে গ্যালারিতে পিন পতন নীরবতা এমন সময়ে ম্যাকগ্রিগরের শক্তি কমে ক্লান্তি এলে মাত্র দাশ রাউন্ডের মাথায় এমন পাঞ্চ দিলেন ম্যাক কূপোকাত!
.
পৃথিবীর ইতিহাসে টানা হাফ সেঞ্চুরি জয়ের রেকর্ড করলেন ফ্লয়েড!
.
তাই হয়তো সন্দ্বীপে আমার এক দাদা বলে, নাতী, আঙ্গো মাইর বেয়াইন্না রাইতে!
.
তাকে বলা হয় অপরাজেয় চ্যাম্পিয়ন যে ৫০ ম্যাচে ৫০টিতে জিতেছিলো কোন হার ছাড়া!!!
.
তিনি বলেছিলেন, 'জীবনে ভাল সময় এবং খারাপ সময় আসবে কোন ব্যাপার না তবে মানসিকভাবে দৃঢ় থাকতে হবে!'
.
তিনি আরো বলেছিলেন, 'সবার চেয়ে সেরা হতে হলে সবার চেয়ে বেশী পরিশ্রম করতে হবে!'
.
সমালোচকদের জবাব দিতে গিয়ে বলেছিলেন, 'কেউ আমার জয় দেখার জন্য লক্ষ টাকা পরিশোধ করে টিকেট ক্রয় করে আবার কেউ বা আমার পরাজয় দেখার নিয়তে টিকেট কিনে কিন্তু দিন শেষে তারা উভয়ে আমার জন্য তার পকেটের টাকা ব্যয় করে!'
.
আমাদের সবার জীবনে একটা সীমাবদ্ধতা থাকে আর সফলতা হলো নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার জন্য বার বার সীমাবদ্ধতার দেয়ালে আঘাত করে মুক্তি লাভ করা!
.
শেষ করবো তার সেরা উক্তি দিয়ে, 'প্রত্যেক মানুষ কোন না কোন ট্যালেন্ট নিয়ে জন্ম লাভ করে সবার আগে খুঁজে বের করতে হবে সেই ট্যালেন্ট টি কি এবং সেটিকে বৃদ্ধি করে সীমাবদ্ধতা দূর কল্পে যে সংগ্রাম সেটি একজন মানুষকে নিঃসন্দেহে অপরাজিত চ্যাম্পিয়ন বানিয়ে দিবে!'
.
প্রিয় ফ্লয়েড, আমাদের দেশে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার জর্জ ব্যারিষ্টার ক্যাডার ব্যাংকার কর্পোরেট টর্পোরেট হওয়ার ট্যালেন্ট নিয়ে জন্ম লাভ করে!
.
বেলা শেষে, চাকরি পাওয়ার জন্য ত্রিশ বছরের লিমিট, সংসারে চল্লিশ.... আহা এই জীবনে কি করলাম ভেবে পঞ্চাশ অতপর কি আর হবে! একদিন তো মরেই যাবো!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ রাত ৮:৪৮
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×