somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা বলে, সাকিবের দেশপ্রেম নেই!

০৭ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আফগানিস্তানের কাছে হেরে দল ‘ভূত’ হচ্ছে, আর অধিনায়ক কিনা মশগুল ঈদের পোশাক এবং গাড়ির ছবি দেখাতে!'
.
উপরের অংশটি প্রথম আলোর খবর থেকে নেওয়া,
.
প্রথম আলোর প্রতিনিধি সাকিবের সাথে কথা বলার সময় হয়তো সাকিব ফেসবুক পেইজে ঈদের পোশাক কিংবা গাড়ির কোন পেইজ স্ক্রল করছিলেন!
.
কত বড় নিমক হারাম হলে নাম্বার ওয়ান সাকিব আল হাসানকে এভাবে ছোট করে নিউজ করা হয়!
.
সাকিব কি আমাদের কিছু দেয়নি?
.
৬ আগস্ট ২০০৬ অভিষেক ওয়ান ডে ম্যাচে ১০ ওভারে উইকেটসমেত ৩৯ রান এবং অপরাজিত ৩০ রান করে যাত্রা শুরু হয় ছেলেটির,
.
সময় ২০০৮ সাল তৎকালীন শক্তিশালী দক্ষিণ আফ্রিকার সাথে দুটি টেস্ট সিরিজে পাঁচ ছয় করে এগারো উইকেট তুলে নেন,
.
২০০৯ সালের ২২ জানুয়ারি সাকিব প্রথমবারের মতো আইসিসি’র ওডিআই অলরাউন্ডার তালিকার ১ নম্বরে উঠে আসেন!
.
মাত্র তিন বছরে পৃথিবীকে জানান দিয়েছিলেন, হি ইজ নাম্বার ওয়ান!
.
আবার সময় ২০১১ সাল ওডিআইয়ের পাশাপাশি টেস্টেও নাম্বার ওয়ান অলরাউন্ডারে নিজের নাম লিখিয়েছেন!
.
তোমরা যারা দুই তিন ম্যাচ জিততে না পারলে বলো সাকিব খেলা পারেনা তাদের জন্য বলছি সাকিব বাংলাদেশের এক মাত্র প্লেয়ার যে জাতীয় টিমে খেলার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স, ওর্চেস্টারশায়ার, ঢাকা গ্ল্যাডিয়েটরস, লিচেস্টারশায়ার, বার্বাডোজ ট্রাইডেন্ট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, জ্যামাইকা তালওয়াসসহ ক্রিকেটের প্রায় সব আসরে সমানভাবে জনপ্রিয়!
.
দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ সেরা, সিরিজ সেরা, তিন ফর্মেটেই বিশ্বের সেরা, টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান, সবচেয়ে বেশি উইকেট, একই টেস্টে বিরল রেকর্ড ১০ উইকেট ও সেঞ্চুরি তুলে নেওয়া, ১৭ বার ৫ উইকেট ও ২ বার ১০ উইকেট নেওয়া, দেশের বাহিরে প্রথম ওয়ান ডে এবং টেস্ট সিরিজ জয়ে দেশের হয়ে সিরিজ সেরাসহ এমন শত রেকর্ড আছে সাকিবের,
.
ভুলে গেছেন এশিয়া কাপের ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা সাকিবের কথা!
.
নিউজিল্যান্ডকে বাংলা ওয়াশ শেষে সিরিজ সেরা হওয়া একজন বাঘ কে ছিলো!
.
সাকিব যদি বেয়াদব হয় তাহলে বাংলাদেশে এমন দশটা বেয়াদব ছেলে থাকা যথেষ্ট যারা পৃথিবীর বুকে বাংলাদেশের নত মাথাটা উচু করে ধরে রাখার সামর্থ্য রাখে
.
এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশী জয়ের অবদান সাকিবের,
.
সাকিব ক্রিকেট ইতিহাসের চতুর্থ ক্রিকেটার এবং প্রথম অলরাউন্ডার যে সব টেষ্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন!
.
একের অধিক ম্যাচে ১০ উইকেট এবং হাফ সেঞ্চুরি করার ক্ষেত্রে স্যার রিচার্ড হ্যাডলির পর তার অবস্থান!
.
আপনার স্যার টেন্ডুলকার বলেন! স্যার স্যার গ্যারি সোবার্স বলেন! স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান বলেন! স্যার রবার্টস অ্যান্ডারসন বলেন! স্যার ইয়ান বোথাম বলেন! কিন্তু শুধু সাকিব আল হাসানের মতো লিজেন্ডকে স্যার বলা তো দূরের কথা........!
.
সত্যি সে যদি আজ বাংলাদেশে জন্ম না নিতো ঠিকি অঘোষিত স্যার উপাধি পেতেন!
.
আর,
.
প্রথম আলোর মতো দেশে সর্বাধিক জনপ্রিয় পত্রিকা এভাবে ক্রিকেট বিশ্বমন্ডলে সর্বাধিক সুনাম অর্জন করা একমাত্র প্লেয়ারকে নিয়ে বিদ্রুপ করতে বিবেকে বাঁধা দিতো!
.
কে যেনো বলেছিলো, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না!
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×