somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য ওয়ান ম্যান আর্মি

১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাহাড়ি মানব নামে পরিচিত ভারতের 'দশরথ মাঝি' যে একজন গরীব শ্রমিক ছিলেন বাইশ বছর সাধনা করে শুধুমাত্র একটি হাতুড়ি ও ছেনি দিয়ে দুই পাহাড়ের মাঝখানে কেটে ১১০ মিটার দীর্ঘ ৯.১ মিটার প্রস্থ ও ৭.৬ মিটার গভীরতা সম্পন্ন পথ নির্মাণ করেছিলেন যার ফলে আতরি ও ওয়াজিগঞ্জ ব্লকের দূরত্ব ৫৫ কিমি থেকে কমে মাত্র ১৫ কিমিতে পরিণত হয়েছিলো!
.
মাঝি-দ্য মাউন্টেন ম্যান জনপ্রিয় হিন্দী মুভিটি তার জীবন অবলম্বনে নির্মিত হয়েছিলো!
.
তার অসম্ভব কাজ করতে থাকা দেখে মানুষ হাসাহাসি করতো আর তিনি শুধু একটা কথা বলতেন, 'এই পাহাড় কাইটা রাস্তা বানায়াই ছাড়মু'
.
সেই সংকল্প প্রায় দুই যুগ পর রাস্তা বানিয়ে ভারতবাসীকে তাক লাগিয়ে দিয়েছিলো!
.
পাহাড়ের কারণে শহর থেকে বিচ্ছিন্ন থাকা একটি গ্রাম আলোর মুখ দেখলো! তিনি হয়ে উঠেছিলেন অধ্যবসায়ের প্রতীক!
.
এগুলো ওয়ান ম্যান আর্মির গল্প,
.
প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠেই কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে বেরিয়ে রাজশাহী জেলার ২০ টি গ্রাম জুড়ে গড়ে তুলেছেন এক অভিনব শিক্ষা আন্দোলন ‘বইওয়ালা দুলাভাই’ নামে পরিচিত ন্যাশনাল আইকন পলান সরকার!
.
এগুলো ওয়ান ম্যান আর্মির গল্প,
.
গল্পগুলো পরে ইত্যাদি অনুষ্ঠান, একুশে পদক কিংবা ‘ইমপ্যাক্ট জার্নালিজম ডে’ হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে নামের সাথে ট্যাগ লাগে 'সাদা মনের মানুষ'
.
একজন ভিক্ষুক গহের আলী ভিক্ষা করে তাল গাছ লাগিয়ে যখন গাছ লাগাও পরিবেশ বাঁচাও আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাষ্ট্রীয় পুরস্কার চিনিয়ে আনে তখন আপনি যদি বলেন আমি একা! কেমনে পারবো! আমার দ্বারা কি হবে! তখন জেনে রাখুন,
.
এগুলো ওয়ান ম্যান আর্মির গল্প যার কেবল একটি সংকল্প থাকে, 'করে দেখাইয়া ছাড়মু'
.
বর্ণবাদ আন্দোলন করতে গিয়ে ২৭ বছর রবেন দ্বীপে কারাবন্দী হয়ে থাকার পর নোবেল শান্তি, ভারতরত্নসহ ২৫০টিরও অধিক পুরস্কার পাওয়া দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার পাশে তেমন কেউ ছিলো না তবুও বর্ণবাদ বিলোপ করে পৃথিবীর ইতিহাসে অন্যতম সেরা নেতা যে কিনা লড়াই করেছেন একা নিজের সংকল্পর সাথে,
.
ওয়ান ম্যান আর্মি,
.
সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্মা গান্ধী যে কি না একাই ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস যুদ্ধ ঘোষণা করে তাদের পণ্য বর্জনপূর্বক নিজেই চরকা ঘুরিয়ে ধুতি বানিয়ে পরিধান করতেন এবং লবণের উপর অতিরিক্ত কর আরোপ করায় হাজার হাজার ভারতীয়দের সাথে পায়ে হেঁটে এলাহাবাদ থেকে ডান্ডির উদ্দেশ্যে ২৪১ মাইল হেঁটে পৌঁছান!
.
যুগে যুগে এগুলো ওয়ান ম্যান আর্মির গল্প,
.
ব্রিটিশ আমালে একটি ইউরোপীয়াৱ ক্লাবের সামনে লেখা ছিল 'কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ' তিনি সেই ক্লাব ঘুরিয়ে দেওয়ার জন্য আক্রমণ করে পরবর্তী পুলিশের হাতে আটক এড়াতে সায়ানাইড গলাধঃকরন করে আত্মহত্যা করেছিলেন!
.
১৬ বছর বয়সে ক্ষুদিরাম ব্রিটিশদের বিরুদ্ধে টানা তিন বছর একের পর এক বোমা হামলা করেছিলেন এবং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে ছিলেন,
.
যারা শুরু করেছেন তারা একা থেকে শুরু করেছেন! একাই চলা শুরু করেছে! মানুষ এসে তাদের সঙ্গ দিয়েছে আবার অনেক সময় নিঃসঙ্গ করে দিয়ে চলে গিয়েছেন তবুও তারা থামেন নি!
.
কারণ তারা ওয়ান ম্যান আর্মি! চলতে শিখেছি কিন্তু থামতে শিখেনি!
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৮ রাত ১০:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে কেনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না?

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৪৭

ফ্যাসিবাদের দোসর কোনো সাংবাদিককে এখনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শাস্তি দিচ্ছে না কেন?

মানবাধিকার সংস্থা Odhikar আয়োজিত Human Rights Abuses and Access to Justice for Victims বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইন... ...বাকিটুকু পড়ুন

আফগান জলেবি

লিখেছেন সপ্তম৮৪, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬



একজন শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতে মাপা যায় না...

বিউটি রাণী পালঃ ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। একটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়া... ...বাকিটুকু পড়ুন

×