
ভাই আপনি ব্রাজিল না আর্জেন্টিনা সাপোর্ট করেন? প্রশ্ন শুনে মনে হলো বিশ্বকাপ শুধু এই দুই দল খেলে বাকীরা কুতকুত,
.
বাংলাদেশের মানুষ সুযোগ পেলে এরশাদ কাক্কুকেও জিজ্ঞেস করে, কাক্কু আপনি বিএনপি না আওয়ামী লীগ?
.
অনেক আগে ফেসবুকে একটি ফেইক আইডিকে প্রশ্ন করেছিলাম 'আপনি ছেলে না মেয়ে' সে উত্তর দিলো 'ফেসবুক মেইল(male) ফিমেইল(female) অপশন আছে কিন্তু সিমেইল(Shemale) অপশন নেই বলে ফেইক আইডি ব্যবহার করছি'
.
যারা নিজেরা পুরুষ না মেয়ে তা নিয়ে দ্বিধায় থাকে তারা ফেইক আইডি ব্যবহার করে,
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দিকে ফেসবুকে আমরা বাংলিশ লেখতাম কিংবা বাংলা ইংরেজী মিলিয়ে লিখতাম,
.
আরেকটি ফেইক আইডি কে একবার জিজ্ঞেস করেছিলাম, আপনি ছেলে না মেয়ে? সে বললো, 'Ami male' পড়লাম 'আমি মাল'
.
তখন মাল বলতে সুন্দরী মেয়েদের বুঝাতো! একটা ট্রেন্ড ছিলো, 'হেব্বী মাল' কিংবা 'দোস্ত মাল তো হেব্বী'
.
আবেগঘন পরিবেশে চ্যাটে সময় কাটানোর কিছুদিন পর মনে হলো সেদিন 'Ami male' বলতে আসলে সে 'আমি পুরুষ' বুঝিয়েছিলো,
.
সময় হলো অসময়ে
.
ক্লাব ফুটবলে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করছিলো, ভাই আপনি বার্সা না রিয়েল মাদ্রিদ? বললাম, 'ফেইক মাদ্রিদ'
.
ক্রিকেটে জিজ্ঞেস করে, আপনি কি ভারত না পাকিস্তান!
.
দুই ভাইয়ের এক ভাই থিয়াগো আলকানতারার খেলেন স্পেনের মিড ফিল্ডার হয়ে আরেক ভাই রাফিনহা খেলেন ব্রাজিলের হয়ে তাতে কুনু সমস্যা হয়না!
.
ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা খেলেন ফ্রান্সের হয়ে কিন্তু আরো দুই ভাই ক্লাব সেঁত এতিয়েনের ফ্লোরেন্তিন ও ম্যাথাইয়াস খেলেন বাবা-মায়ের জন্মভূমি গিনির জার্সি গায়ে!
.
কিছুদিন আগে আলবেনিয়ার হয়ে মাঠে নেমেছিলেন টাউল্যান্ট জাকা আর প্রতিপক্ষ সুইজারল্যান্ডের হয়ে মাঠে নেমছিলেন টাউল্যান্টের ছোট ভাই গ্রানিট জাকা!
.
তাদের মা গ্যালারিতে বসে খেলাটি উপভোগ করছিলেন তাতে কোন সমস্যা হয়নি,
.
মেসি এবং নেইমার একসাথে বার্সাতে খেললে কোন সমস্যা হয় না!
.
যত সমস্যা শুধু আমাদের বাংলাদেশে সমর্থকদের মধ্যে,
.
আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সত্যি লাগে তাহলে তা বাংলাদেশে ব্রাজিল আর্জন্টিনা কিংবা আওয়ামী লীগ বিএনপি নতুবা বার্সা মাদ্রিদ সাপোর্টারদের মধ্যে থেকে সূচিত হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
