টাইমলাইনে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংগ্রাম চলছে তাই স্লোগান রেডি করে নিয়ে আসলাম,
.
'কোস্টারিকার হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার'
.
'কোস্টারিকার ভয় নাই, সাপোর্ট করা ছাড়ি নাই'
.
'এক কোস্টারিকা রাশিয়াতে, লক্ষ সাপোর্টার বাংলাদেশের ঘরে ঘরে'
.
'আমরা শক্তি আমরা বল কোস্টারিকা ব্রাজিলকে ধর'
.
'ব্রাজিল নিপাত যাক, কোস্টারিকার জয় মুক্তিপাক'
.
'আমার তোমার মার্কা কি, কোস্টারিকা ছাড়া আরকি'
.
'কোস্টারিকা দলের ফুটবল নৈপুণ্য, ফুলের মতো পরিপূর্ণ'
.
'কে বলে আর্জেন্টিনা নাই, কোস্টারিকার জয় চাই'
.
'কোস্টারিকা বলে আগে বাড়ো'
.
'জাগো রে জাগো, কোস্টারিকা জাগো'
.
'আমার তোমার ঠিকানা, ব্রাজিলের গোল পোস্ট ছাড়া কোথাও যাবোনা'
.
'কোস্টারিকার সালাম নিন, ব্রাজিল কোস্টারিকার খেলায় মনোযোগ দিন'
.
'আসিতেছে শুভ দিন, কোস্টারিক শোধ করবে আর্জেন্টিনার ঋণ'
.
'ব্রাজিলের চামড়া তুলে নিবে কোস্টারিকা'
.
'কোস্টারিকা সোনার টিম, আর্জেন্টিনা সাপোর্টারদের আর্শীবাদ নিন'
.
'জয় জয় জয় চাই, জয় ছাড়া ব্রাজিলের সাপোর্টারদের হাত থেকে রেহাই নাই'
.
'মা বোনদের বলে যাই, কোস্টারিকা জিতলে ব্রাজিলের নিস্তার নাই'
.
'নয় শঙ্কা নয় ভয়, জয়ে হবে শুধু জয়'
.
'কোস্টারিকার গোল দেখিয়া, তালি মারবেন হাসিয়া'
.
'মায়ের কোলে শিশুর ডাক, আজ কোস্টারিকা জিতে যাক্'
.
'কোস্টারিকার সাপোর্টার যারা, তারা জানে তারপরও মেসি সেরা'
.
'কোস্টারিকাতে দিলে সাপোর্ট, শক্ত হবে আর্জেন্টিনা জোট'
.
'ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই, টাইমলাইন ঠান্ডা হতে কোস্টারিকার জয় ছাড়া কোন বিকল্প নাই'
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




