somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি কোটিপতি হওয়ার জন্য দরকারি

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা বলেছেন, 'প্রধানমন্ত্রী হয়েও টাকার অভাবে ছেলের পড়াশুনার খরচ দিতে পারিনি'
.
ইশ! আজ যদি জয় ঠিকঠাক মতো পড়ালেখা করতো তাহলে সে বিসিএস পরীক্ষা দিতে পারতো!
.
মুক্তিযোদ্ধা কোটা থাকা সত্ত্বেও সে একটিও বিসিএস পরীক্ষা দেয়নি! এটা একটা দৃষ্টান্ত!
.
যে দেশে প্রধানমন্ত্রীর কাছে ছেলেকে পড়াশুনা করার মতো সামর্থ্য থাকেনা সে দেশে স্বাধীনতার আগে শুধুমাত্র বাইশ জন কোটিপতি থেকে স্বাধীনতার পর প্রায় সোয়া এক লাখ কোটিপতির সৃষ্টি হয় কেমনে!
.
নাগরিক-সুজনের একটি গবেষণা মতে দেশে এখন নির্বাচিত এমপি মন্ত্রীদের মধ্যে ৬৫ শতাংশ কোটিপতি!
.
আবারও বলছি, যে দেশে চলমান জাতীয় সংসদে ৩০০ আসনের মধ্যে ২১৩ আসনের জনপ্রতিনিধিরা কোটিপতি সে দেশের একজন প্রধানমন্ত্রীর তেমন কিচ্ছু নেই ভাবতে অবাক লাগছে!
.
কালো টাকা বলে একটা কথা আছে সেগুলো হিসেবে আনলে বাংলাদেশে থেকে লক্ষ লক্ষ কোটিপতি বের হবে!
.
বলা যায় এদেশ কোটিপতির দেশ তাই সব বস্তির আশেপাশে সুরম্য অট্টালিকার খোঁজ পাওয়া মামুলি বেপার,
.
এখানে অনেক অফিসের বসের চেয়ে পিয়নের ইনকাম শতগুণ বেশ! আলাদীর আশ্চর্য প্রদীপের সন্ধান পেলে হাত ঘষলেই টাকা সুতরাং একজন প্রধানমন্ত্রীর এমন দৈন্যদশা হতেই পারে!
.
এই দেশে হাত বাড়ালেই অনেক মানুষ পাওয়া যাবে যারা হাত ঘষলেই মাল বের হবে জেনেও হাতকে সংযত করে রাখে,
.
একই চেয়ারে বসা পাশের মানুষটি যখন পাঁচ তলা সেরে দশ তলার দিকে হাত বাড়ায় তখন কেউ কেউ ঘরের ভাড়া দিয়ে নিঃশেষ হয়ে ভাবে আগামী বছর আসলে আরেকটা ইনক্রিমেন্ট হবে তখন কষ্ট কমে যাবে ইনশাল্লাহ!
.
এখানে সিন্ডিকেট করে এক ঘরে করে রাখা হয় সৎ মানুষদের
.
দেশে প্রত্যন্ত অঞ্চলে ট্রান্সফার তাদের জীবনকে আরো অতিষ্ট করে তুলে
.
ভাগ্যে সালামও তেমন জুটেনা সে ও বকশিসের পেছন পেছন ছুটে চলে!
.
তবুও এই দেশে ঈশ্বরদীর গৃহবধু নুরুন্নাহারেরা জন্ম নেয় যারা কৃষিকাজ করেও নিজের সাধনায় কোটিপতি হয়ে রোল মডেল হয়,
.
কলা চাষে বিপ্লব ঘটিয়ে শূণ্য থেকে কোটিপতি হওয়া কুড়িগ্রামের নাজির হোসেনও এই দেশের সন্তান
.
রেনু পোনা মাছ চাষী হামিদুল ইসলামও কোটিপতি রোল মডেল
.
তেলাপিয়া-পাঙ্গাস চাষ করে কোটিপতি হয়েছেন যশোরের আতিয়ার রহমান টুলু কিংবা নুরুল ইসলাম বাবুরা,
.
টাকাওয়ালা হওয়া দোষের কিছু না কিন্তু সেই টাকা কিভাবে আসলো সেটা মূল কথা!
.
পৃথিবীর অন্যতম ধনী দেশগুলো সন্তানরা যখন কোটিপতি হওয়ার নেশায় গোল্ড রাশ, ফেসবুক, টুইটার, গুগুল,মাইক্রোসফট, অ্যাপল থেকে শুরু করে আলী বাবা আমাজান ফ্লিপকার্টসহ হাজারো উদ্ভাবনে ব্যস্ত তখন আমরা ছুটছি বিসিএস ক্যাডার কিংবা অন্য কোন সরকারী চাকরী করে জনগনের পোনা মেরে একদিন আমিও কোটিপতি হবো সে আশায়!
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:২৮
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×