somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধটা বরং মুক্তিযোদ্ধা কিংবা ভুয়া মুক্তিযোদ্ধার

০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুদ্ধিমানরা এখন মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য আবেদন করছে!
.
কিছুদিন আগে প্রায় দেড় লাখ মানুষ মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলো!
.
আমার বাবাকে এখনো দেখতে ইয়ং লাগে! আব্বুকে বলছি আব্বু দাঁড়ি রাখেন! কথা রাখেনি! দেখতে একটু বয়স্ক লাগলে দুই একটা গল্পের স্ক্রিপ্ট লিখে দিয়ে পাঠিয়ে দিতাম সার্টিফিকেটের জন্য,
.
'মুক্তিযুদ্ধে সন্দ্বীপ' এ বি এম ছিদ্দিক চৌধুরীর লেখা বইটিও রকমারিতে অর্ডার দিয়ে ফেলেছিলাম!
.
কিছুদিন আগে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়ার নামে হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ করেছিলেন ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ নামক একটি সংগঠন!
.
তাদের দাবী দুই থেকে দশ লাখ টাকা দিয়ে অনেকে রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হবার পাঁয়তারা করছে!
.
২০০৯ সালে তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম সংসদে জানিয়েছিলেন, 'মুক্তিযোদ্ধা লিস্টে ৭২ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা!'
.
তারপর থেকে আরেকটি যুদ্ধ শুরু হয় 'নকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আসল মুক্তিযোদ্ধাদের লড়াই ৷'
.
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন,'মুক্তিযোদ্ধারাই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে !'
.
ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করতে গিয়ে সরকার নিজেও প্রায় ৬০০ মামলা খেয়েছে!
.
গত পাঁচ বছরে পুলিশে ৪৪৩ জন ভুয়া সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন আজ তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের পিটের চামড়া তুলে দিচ্ছে!
.
গত বছর রংপুরে মুক্তিযোদ্ধা কোটায় সহকারী প্রাথমিক শিক্ষক পদে আট উপজেলায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ২২ জনের মধ্যে ১০ জনের সনদ-ই ভুয়া ছিলো!
.
খাদ্য অধিদপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় ২৯৫ জনকে চাকরি দেওয়ার প্রায় চার বছর পর তাঁদের সনদের যথার্থতা যাচাইয়ের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হলে ৩২ জনের সনদই পায়নি মন্ত্রণালয়!
.
কিছুদিন আগে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় ভুয়া সনদে ৮ কারারক্ষী সাময়িক নির্বাচিত হয়েছিলো!
.
এগুলো খন্ডচিত্র
.
ছোট বেলায় শুনতাম, টাকা হলে বাঘের দুধও পাওয়া যায় তাই বলে মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও পাওয়া যাবে তা লজ্জাজনক!
.
মানুষের জীবনের জন্য টাকা দরকার কিন্তু স্বাধীনতা কিংবা দেশপ্রেমের জন্য সেই মূল্যবান জীবনও সে হাসিমুখে বাজি রাখে! ইটজ নট এ মেটার অব জোকস!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৮ রাত ৯:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×