somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূপকথা

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে একটা ছেলে নিজের পা'য়ে দাঁড়াতে যে সময় লাগে ততদিন অন্য কিছু দাঁড়ায় কি না অনেকে এই নিয়ে ইয়ার্কি করে থাকে সেদিকে যাবো না,
.
নিজের পা'য়ে দাঁড়ানোর পর ছেলেটা আবিষ্কার করে নিজের দুটো বোনকে বিয়ে দিতে পারলেই শান্তি!
.
আমি না হয় বিয়েটা আর কয়েক বছর পরে করবো
.
আগে ছেলে বাউন্ডুলে হলে তাকে মানুষ হওয়ার জন্য বিয়ে করিয়ে দেওয়া হতো!
.
আর এখন ছেলে মানুষ হওয়ার পর তাকে বিয়ে দেওয়া হয়!
.
এই সমাজে মেয়ে সন্তান ঋণের বোঝা কাধে নিয়ে জন্মগ্রহণ করে! আট দশ লাখ টাকা খরচ করে মেয়ের বাবা তাকে বিয়ে দিয়ে ঋণের বোঝা মাথা থেকে নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজের অজান্তে বলে উঠে, বাঁচলাম!
.
অনেক বড় ভাইকে দেখলাম বিয়ের কথা বললে খরচের কথা শুনে চুপসে যায়! অন্য দন্ডের কথা নাইবা বললাম, মেরুদন্ড আর দাঁড়ায় কি না জানি না!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ'র এক শিক্ষককে জানি যে ক্লাশে এসে দীর্ঘশ্বাস ছেড়ে বলে 'আমি যদি আমার বাবার বয়সে বিয়ে করতাম তাহলে আমার সন্তান আজ তোমাদের মতো দেখতে হতো!'
.
আমার বাবা এতো দ্রুত বিয়ে করেছে যে বাবার বয়সে বিয়ে করলে আমার সন্তানও ফেসবুক ব্যবহার করতো!আজ সে এলবেলে ভাঙ্গা ভাঙ্গা শব্দে স্ট্যাটাস পড়তো,
.
যে ঘরে আমার মা ত্রিশ বছর সংসার করেছে সে ঘর ভেঙ্গে নতুন করে করতে হচ্ছে কারণ এখনকার কোন মেয়ে হয়তো সেই ঘরে থাকতে পছন্দ করবে না!
.
আমার মা আমাকে প্রায় সময় বলে সন্দ্বীপ থেকে যখন চবিতে আসছিলো তখন সাথে করে একটা প্রদীপ নিয়ে এসেছিলো কিন্তু দিয়াশলাই পাশের বাসা থেকে ধার করে এনে বাত্তি জ্বালিয়েছিলো ঘরে,
.
সে ঘর আজ অনেক আলোকিতো! সেই লাকড়ির চুলো থেকে তিলে তিলে গড়ে তোলা একটা সংসারের গল্প আমাকে এখনো মুগ্ধ করে তোলে!
.
এখন তো একটা মেয়েকে রেডিমেট সংসারে নিয়ে আসা হয়!
.
রেডিমেট ভালবাসা! টান টান উত্তেজনা নেই!
.
রাতে ভাঙ্গা খাট ভেঙ্গে গেলে বুক চাপড়িয়ে নিজেকে 'আসল পুরুষ' দাবী করার যে প্রেমের গল্পগুলো এই যুগে রূপকথা!
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×