somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাশের বাসার আন্টি

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগুল প্লে স্টোরে আপনি i am rich 'আই এম রিচ্' টাইপের কিছু পেইড এপস্ পাবেন যেগুলো কিনতে আপনার দশ/বিশ কিংবা ত্রিশ/চল্লিশ হাজার টাকা লাগবে!
.
ক্রয়ের পর আপনি হয়তো সেখানে শুধু একটি ডায়মন্ডের ছবি কিংবা 'আমি ধনী বলে এই এপস্ কিনতে পেরেছি' এমন কোন লেখা দেখতে পাবেন!
.
তা জেনেও পৃথিবীতে অনেকে এই এপসগুলো ক্রয় করে নিজের মধ্যে একটা আত্মঅহংবোধ অনুভব করে!
.
দিল্লীতে কিছুদিন আগে স্বামী গরিব হওয়ায় তাকে ছেড়ে দেওয়া এক নারী যার নাম স্বপ্না সে নিজের ভাইয়ের বিয়েতে নিজেকে ধনী প্রমাণ এবং চমক দেওয়ার জন্য গাড়ি ডাকাতি করে ধরা খেয়েছিলো!
.
আমাদের সমাজে এমন লোক দেখানো ভাবীর অভাব নেই,
.
ভাবটা এমন,
.
'ভাবী শাড়িটা আপনার ভাই বিশ হাজার টাকা দিয়ে কিনেছে একদম পছন্দ হয়নি কতবার যে ওকে বলেছি আমার সিম্পলের মধ্যে গর্জিয়াস শাড়ি ই পছন্দ! এতো দাম দিয়ে কিনার কি দরকার! বুঝছেন ভাবী একদম কথা শুনেনা!'
.
'পাশের ভাবীর মেয়েটা একশতে একশ পেয়েছে তুই কেনো আমার মেয়ে হয়ে ১০০ তে ১০১ পাইলি না! এই মুখ আমি এখন দেখামু কেমনে!'
.
'ভাবী দুদিন ধরে হাগতে হাগতে শেষ, হয়ছে কি, আপনার ভাই বাজারে বিশ কেজির বড় মাছ দেখে কিনে নিয়ে চলে আসছে আর তা খাওয়ার পর..... এতো টাকা দিয়ে এতো বড় মাছটা কিনে আনার কোন মানে হয়!!! আপনি ই বলেন ভাবী?'
.
গল্পগুলো ভাবী... ও...ভাবী...অভাবীর,
.
'আপনার ছেলে একবার খারাপ করেছো তো কি হয়েছে ভাবী, সামনের বার অবশ্যই ভালো করবে! আমার ছেলেটাকে দেখেন? সারাদিন পড়ার টেবিল থেকে উঠতে ই চাইনা! ও ফার্স্ট হবে না তো কে হবে! কতো করে বলি একটু খেলতে যাও! যাবেই না! আপনার ছেলেটাকে দেখছি না যে! ও কি খেলতে গেছে?'
.
একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাশের বাসার এক আন্টি ডেকে বললো 'আমার মেয়ে মেডিকেলে পড়ে, তুমি?' শুনে মনে করলাম 'মেয়ে বিয়ে দিবে' পরে বললো 'তোমারও মেধা ছিলো আরেকটু ভালোভাবে পড়াশুনা করলে বুয়েট চুয়েটে পড়তে পারতে!'
.
সন্দ্বীপের এক ভাবী আরেক ভাবীকে বলছে 'ইদানিং আমার মেয়েটা পড়তে চাইনা' তা শুনে পাশে বসা ভাবী বললো 'যে যুগ পড়ছে তাতে বলা তো যায় না কার না কারো প্রেমে পড়ছে কি না!'
.
আরেকদিন বাসে এক ভাবী আরেক ভাবীকে বলতেছে 'ও তো একদম পারে না' পাশ থেকে আমি লাফিয়ে উঠে বলবো ভাবছি 'কলিকাতা হার্বাল খাওয়ান' তা বলার আগেই বলা শুরু করলো 'ও তো আমার কোন কিছু পছন্দ না হলে একদম না কিনে থাকতেই পারেনা!'
.
সুতরাং যে দেশের আন্টিদের এমন মানসিকতা থাকে অন্যের কাছে নিজেকে ধনী উপস্থাপনা করে বিকৃত আনন্দ লাভের, সে দেশে জি বাংলা, স্টার জলসার টাইপ চ্যানেলের টিআরপি সবচেয়ে বেশী না থাকাটাই আশ্চর্যের বিষয়!
.
যে গাছ সে গাছে তেমন ই ফল হওয়াটা স্বাভাবিক!
.
তবুও আশা করি এসব অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে আসবে তার মা, তার মা, তার মা.....!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

ভাবতে পারি না

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪


আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

×