somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোয়ারেনটিনের দিনগুলোতে 'এক লাইনের অনুরম্য'

২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষকে ন্যাড়া হওয়ার জন্য উৎসাহিত করুন না হলে স্যালুন খুললে এক সপ্তাহেও সিরিয়াল পাবেন না!
.
ইদানিং প্রকৃতি, এক্স, মানবতা সবি ফিরে আসতেছে, আপনারটা না এসে থাকলে ধরে নিবেন করোনায় মরে গেছে...!
.
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমি করোনা আক্রান্ত হয়ে শ্বাস প্রশ্বাসের সংকট হলে ভেন্টিলেটরের সীমাবদ্ধতার বিকল্পে ক্রাশকে নিয়ে এসে মুখে লাগিয়ে দিও....!
.
সদ্য প্রাপ্ত ব্রেকিং নিউজ,
সুন্দরবন, কক্সবাজারের পর ইউনেস্কো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক মারামারিকে 'বিশ্ব ঐতিহ্য' হিসেবে ঘোষণা করেছে!
.
তিন নায়িকাসহ কোয়ারেন্টিনে সালমান খান এটা শুনার পর ব্রাহ্মণবাড়িয়ার লোকজন বালের লক ডাউন বলে তা অমান্য করে বাহিরে চলে আসছে!
.
হাছান মাহমুদকে তথ্যমন্ত্রী, জাহিদ মালেক মহোদয়কে স্বাস্থ্যমন্ত্রী করা ই কি তথাকথিত ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান?
.
পা চাটা গোলামদের কখনো বিশ্বাস করতে নেই কারণ সুযোগ পেলে তারা নিচ থেকে উপরে উঠে ওটা ও চাটা শুরু করবে!
.
একদিন স্পেন ইতালি চীন আমেরিকাসহ সবাই করোনাকে জয় করবে, কেবলি শিরোনাম হতে থাকবে বাংলাদেশ!
.
সেনাবাহিনীকে বাদ দিয়ে সোনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণের সিন্ধান্ত আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন?
.
জাহিদ মালেকের বাবা আব্দুল মালেক ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আর তিনি ইংরেজি থেকে পাশ করে স্বাস্থ্য মন্ত্রী, দুটোই আজ বিলুপ্তির পথে....!
.
ঔষুধের ফার্মেসিতে বিড়ির খোঁজ করা পাবলিকগুলো মানব জাতির বেঁচে থাকার অনুপ্রেরণা কিংবা শেষ চেষ্টা...!
.
দেশে চলছে 'করোনা' নতুন দম্পতিদের মাঝে চলছে 'ছাড়োনা'
.
দুদক গঠন করা গেলেও নামের বিড়ম্বনার কারণে 'চোর দমন কমিশন' গঠন করা গেলো না!
.
মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার দীপু মনিকে এখনো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে রদ বদল করছেন না কারণ রাজনীতি বিজ্ঞানের কোন ছাত্র আবার সেই সুবাদে প্রধানমন্ত্রীত্ব দাবী করে বসে থাকার সম্ভাবনা আছে!
.
হ্যালো স্বাস্থ্যমন্ত্রী, কষ্ট করে পদত্যাগ করলে ২১৯ কে ২০১৯ বলা লাগতো না!
.
এবারের পহেলা বৈশাখের স্লোগান ছিলো,
'স্টে সিঙ্গেল, স্টে সেইফ'
.
আগামী সকালে পৃথিবীর বুকে যে নববর্ষের জন্ম হবে তা কেবলি সিঙ্গেলদের..., এই প্রথম কাপল ছেড়ে সিঙ্গেলদের সৌজন্যে পহেলা বৈশাখ এসেছে! ওহে বৈশাখ, ভাই বুকে আয়!
.
কৃতকর্মের জন্য আগে আমরা পুলিশকে গালি দিতাম, এখন তারা আমাদেরকে দেয়.....!
.
চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব.... চেয়ারম্যান সাহেব কি বাড়ি আছেন?

- না উনি বর্তমানে সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৷
.
কিছু উপজেলায় চেয়ারম্যান সাহেবরা চাল চুরির কারণে জেলে থাকায় চারিত্রিক সনদের সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে...!
.
এমপি ত্রাণ দিলেন সেগুলো গরীব মানুষরা কষ্ট করে রান্না করতে হবে ভেবে রেঁধে দেওয়ার জন্য ছিনিয়ে নিলেন স্থানীয় নেতারা..., মানবতা এখনো মরেনি ৷
.
অনেক মানুষকে বিশ সেকেন্ড ধরে হাত ধৌত করতে বললে তারা মনে করে এরপর বুঝি খাবার দিবে!
.
আমার ঘরে কয়েকটা বিড়াল ইঁদুর থাকতো, তাদের আজীবনের জন্য ভাড়া মওকুফ করে দিয়েছে!
.
করোনার বদৌলতে আবহাওয়ার কি পরিবর্তন মাইরি, চবিতে বহু বছর পর রাত তিনটায় কোকিলের ডাক শুনা যাইতেছে...!
.
আর শুধু 'আরএফএল/এন্ মোহাম্মদ প্লাস্টিক মাস্ক' বাজারে আসার বাকী আছে...!
.
এই মুহূর্তে রপ্তানী আয় প্রায় বন্ধ, বিশ্বের এই ক্রান্তিলগ্নে আইইডিসিআরকে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা যায় কি না ভাবছি....!
.
ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্রে আইইডিসিআর থাকলে তারাও করোনা মোকাবেলায় আমাদের মতো সফল হতে পারতো...!
.
বেপারটা এমন,
'নো এক্সাম, নো ফেইল'
.
সিগারেট 'নিত্য প্রয়োজনীয়' দ্রব্য না তবে 'নিত্য আবশ্যকীয়'
.
বুরুন্ডি নাকি একমাত্র আফ্রিকান দেশ সেখানে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি, তাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই সফলতার সিক্রেট জানতে আগ্রহী হলে তিনি বলেন, 'বেপারটা খুব ই সিম্পল, আমরা কাউকে টেস্ট করিনি' এভাবে অপ্রতিরোধ্য গতিতে করোনা ঠেকিয়ে দিচ্ছে উন্নয়নের রোল মডেল খ্যাত কিছু দেশ....! হাত তালি হপ্পে ম্যান্!
.
করোনা প্রতিরোধে আর্মি পুলিশদের ওয়ান টাইম লাঠি দেওয়া দরকার, নাহলে বেত থেকেও করোনার ছড়াতে পারে...!
.
লাশ গণনার দায়িত্ব বেকার বসে থাকা ইসিকে দিতে পারেন....তারা অন্তত আইইডিসিআরের মতো কম ভোট দেখাবে না!
.
আইইডিসিআর এবং ইসি দুটো একই মায়ের পেটের দুই ভাই বোন!
.
করোনায় কেউ মরে গেলে বঙ্গবন্ধুকে গিয়ে বলে দিও দেশে ডাক্তারদেরও পিপিই নেই!
.
ফ্রুটিকা খাওয়ার পর মাথায় এলো, 'বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল দাবী করা একটি দেশের ডাক্তাররা পিপিই'র অভাবে চিকিৎসা দিতে পারছেন না!'
.
যে দেশে পর্যাপ্ত থার্মাল মেশিন নেই সেই দেশে আতশবাজি উদযাপন কেবলি ফুটানি...!
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×