লকডাউনে বেশী বেশী বিনোদনমূলক বাণী পড়া দরকার, মজার বাণীগুলো কারো সাথে মিলে গেলে কাকতালীয়,
.
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে 'বিএনপি সমালোচনা বিষয়ক মন্ত্রী' করা সময়ের দাবী!
.
আমাদের চন্দ্রযান লাগে না, চাঁদ উল্টো বাঙ্গালী শিশুর কপালে রোজ টিপ দিতে আসে!
.
নোয়াখালিকে বিভাগ ঘোষণার পাশাপাশি প্রমথ চৌধুরীকেও প্রথম চৌধুরী ঘোষণার দাবী জানাচ্ছি!
.
ইতিহাস স্বাক্ষী সালমান শাহ, তাহসান এবং আমি কেউ ভালা না বরং সৃজিত, ফাহমি কিংবা আজিজ ভাইয়েরা ভালো, ভালা লইয়া ই থাকো!
.
বাতাবী লেবুর মতো দেখি প্রাক্তনের টাইম লাইনেও লাভ রিয়েক্টের বাম্পার ফলন হয়েছে!
.
সেদিন দেখলাম মানবতার দেয়ালে আমার গিফট দেওয়া তোমার সেলোয়ার কামিজটি ঝুলছে!
.
সত্যি বাংলাদেশের প্রেক্ষাপটে ত্রিশের আগে ছেলেদের বিয়ে মানে সেটা এক প্রকারের বাল্য বিয়ে!
.
বাংলাদেশে বর্তমানে কাকের চেয়ে ইঞ্জিনিয়ার, লয়ার এবং বিবিএ/এমবিএ করা মানুষ বেশী!!!
.
একমাত্র আসামীদের পালিয়ে যাওয়া ছাড়া ভারত আমাদের কোন কাজে লাগে বলে মনে হয়না!
.
বিয়ের মানে একটি উকুনের দুটো বাড়ির মালিক হওয়া!
.
বাল্যবিবাহ প্রতিরোধে টিএনও আসছে খবর শুনে কনের আসনে বউ সেজে কনের ভাবি বসে গেছে, এতো কিউট বাঙ্গালী জাতি আমরা!
.
সবাই পাদ ত্যাগ করতে চায় কিন্তু কেউ পদ ত্যাগ করতে চায় না!
.
বিশ্ববিদ্যালয়ে দুই বছর সেশন জট্ না থাকলে আমরা দুই বছর আগে বিয়ে করতে পারতাম!
.
ভারত শুধু আমাদের থেকে নেয় না বরং ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টিও দেয়!
.
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা ক্যাসিনো, যেখানে জীবন নিয়ে জুয়া খেলা হয়!
.
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো বিসিএস ক্যাডার স্বামী তার!
.
ছাত্রলীগ যুবলীগের পদ ও এখন প্রাইভেট চাকরির মতো কোন ভরসা নাই!
.
ছোট বেলায় যারা স্কুলে কান ধরে উঠ বস টাইপ ব্যায়াম করেনি তাদের ডায়াবেটিসের ঝুঁকি বেশী!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

