
মাহফুজুর রহমান বলেছেন 'আমি গান গেয়ে কোন টাকা নিইনা' স্যার ব্লগ লিখে পেন্সিল স্কেচের ছেলেটিও......!
.
সবাই বলে ভাই বিয়ে করছেন না কেনো কিন্তু কেউ বলে না ভাই আপনার কাছে আমার বোন বিয়ে দিবো!
.
এই বয়সে বুকে প্রেম জাগার কথা কিন্তু কফ্ জমেছে!
.
প্রেমের টানে প্রেমিক প্রেমিকা আমদানিতে বরাবর ই শীর্ষে বাংলাদেশ!
.
অত্র এলাকায় ভোট দিতে না পারলেও সান্ত্বনাসূচক বুড়ো আঙ্গুলের নোখের নিচে কালি লাগানোর সুব্যবস্থা ছিলো!
.
পৃথিবী গোল সুতরাং এক্স জিএফ থাকলে তার সাথে একদিন না একদিন আপনার বউয়ের দেখা হবেই হবে!
.
আমি আমার বাবার বয়সে বিয়ে করলে আজ আমার ছেলে হয়তো জেএসসি ফেইল করে এসে বলতো 'বাপ কা বেটা!'
.
বিশ্বস্ত সূত্রে খবর পেলাম 'হানিমুন' নোয়াখালির শব্দ!
.
আগামী প্রজন্মের স্লোগান 'শিশুখাদ্য ঢেকে রাখো' হওয়া উচিত!
.
এক্স নিজেই ইংরেজী বর্ণমালার চব্বিশতম বর্ণ!
.
শেষ কবে কালো চুলের কালো মেয়ে দেখেছি মনে নেই! দুটোই বিলুপ্তির পথে...!
.
সেন্টু গেঞ্জিতে রূপা(Rupa) নাম দেখলেও সিঙ্গেলরা হা হুতাশ করে উঠে!
.
মধ্যবিত্ত কিংবা নম্নবিত্তদের শার্ট সবসময় ভিজা থাকে হয়তো বৃষ্টিতে নয়তো ঘামে!
.
গরীবেরা দিন এনে দিনে খায় আর বেতনভুগীরা মাস এনে মাসে খায়!
.
ম্যাসেঞ্জারে কারো প্রোফাইল চেক করতে গিয়ে ভুলে কল কিংবা ভিডিও কল চলে যাওয়ার মতো বিড়ম্বনা আর নাই!
.
শালার বাঙ্গালী কোন ইস্যু না পাইলে রোদ ঝড় বৃষ্টি ঠান্ডা গরম এগুলোকে ইস্যু বানিয়ে ছেড়ে দেয়!
.
এই পৃথিবীতে ভালবাসা হলো সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি যাবত জীবন ব্লক!
.
একাত্তরে ফেসবুক থাকলে দেশ কখনো স্বাধীন হতো না কারণ অন্য কোন ইস্যুর ভীড়ে আন্দোলনের ইস্যু হারিয়ে যেতো!
.
শালীকে বোনের দৃষ্টিতে দেখুন!
.
জীবনে এই প্রথম লটারীতে একটি চকলেট পাইলাম সুতরাং একবার না পারিলে দেখো শতবার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

