somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক্সট্রাকশন 'Extraction' ধুমধাড়াক্কা

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নেটফ্লিক্সে এক্সট্রাকশন সিনেমা নিয়ে চলছে ধুমধাড়াক্কা!
.
প্রথমে বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, এলিট ইউনিট , সোয়াতের পাশাপাশি ছাত্রলীগ এবং ব্রাহ্মণবাড়িয়ার ভূমিকা আনতে না পারা ছিলো এক্সট্রাকশনের গল্পের প্লটের সবচেয়ে বড় দুর্বলতা ৷
.
হলিউড ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এঞ্জেলেস শহরের একটি এলাকা আর তথ্যমন্ত্রী আগেই বলেছিলেন 'আকাশ থেকে ঢাকাকে লস অ্যাঞ্জেলস মনে হয়' এখন তো প্রমাণ পাচ্ছেন ঢাকাতে হলিউডের মুভিও হয়!
.
বলা হচ্ছে হলিউডের ঢাকাকে কেন্দ্র করে এক্সট্রাকশন 'extraction' ছবিতে বাংলাদেশকে যা তা ভাবে অপমান করা হয়েছে,
.
তোমরা দেখলে না, মুভির কাহিনী শুরু ভারতের মুম্বাইয়ের এক ডনের ছেলেকে অপহরণ করে বাংলাদেশের এক ডন!
.
আমরা করোনার চেয়ে শক্তিশালী বলা মহোদয়দের জন্য বেপারটা এখন আমরা ভারতের চেয়েও শক্তিশালী,
.
সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছিলো ঢাকা পরে এটিকে পরিবর্তন করে এক্সট্রাকশন রাখা হয় সুতরাং বুঝেন ঢাকা এক্কান জিনিস মাইরি!
.
কঠিন বেপার হলো, রুশো ব্রাদার্সের ঢাকা কেন্দ্রিক ছবিতে মার্ভেল সুপারহিরো থরখ্যাত অভিনেতা ক্রিস হেমসওর্থের সাথে আরো দেখা গেছে রিক্সা, দেশী নাম্বার প্লেট, বুড়িগঙ্গার উপরের পোস্তগোলা ব্রিজ-১ এবং আমাদের পুলিশের চিরচরিত পোশাক ইত্যাদি ৷
.
আমাদের গরীবদের অনেকের-ই নেটফ্লিক্স নেই যাদের আছে তারা এদের পরিচালিত অভিনীত ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’র টিকেটের জন্য গভীর রাত থেকে বসুন্ধরা শপিং মলের বাইরে হুড়োহুড়ি করেছিলেন এবং অবশেষে এক প্রকার মারামারিও ভুলে গেছেন?
.
ছবিতে দেখানো হলো ঘরে ঘরে পুরানা দিনে হিন্দী গান চলে আসলে যদি সেটা না দেখিয়ে জি বাংলা, স্টার জলসা চ্যানেলগুলো চলছে দেখালে বেপারটা গ্রহণযোগ্যতা পেতো ৷
.
দেখানো হয়েছে মশার মতো করে বাংলাদেশের প্রতিরক্ষা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে মারা হচ্ছে, আসলে বেপারটা উল্টো দেখালে যুক্তিযুক্ত হতে পারতো, যে মশার মতো করে না মশাগুলো মুভির চেয়ে দুর্দান্ত গতিতে ঢাকাবাসীকে প্রতিনিয়ত মেরে চলছে!
.
আমরা আছি কিয়েক্টাবস্থায়, গর্বের কারণ বাংলাদেশ ঘিরে হলিউড মুভি হয়েছে এবং দুক্কের বিষয় মুভিতে একদম আলু বর্তা বানাচ্ছে এখন কি আমাদের হাসা না কান্না করা উচিত তা নিয়ে,
.
র্যাব, সেনাবাহিনীকে ড্রাগ ডিলারের বডিগার্ড হিসেবে দেখানো অনুচিত হলেও পুলিশ তো আমাদের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিতো মর্মে আমরা অতীতেও শুনতে পেতাম!
.
তারপর এতো দ্রুতো গাড়ি চলা কিংবা রাস্তায় ভীড় নেই অথবা জ্যামহীন একটি ঢাকার রাস্তা বলে দেয় এটা আমাদের চিরাচরিত ঢাকা না,
.
তবে সিনেমাটি যা পেরেছে তার জন্য ধন্যবাদ না দিলে নয় সেটি হলো নায়ক যাতে পালাতে না পারে সেই জন্য ঢাকাকে লক ডাউন করে দেখিয়ে দিয়েছে.... যা করোনাকালে সরকার এবং আমরা কেউ পারিনি বরং লক ডাউন হয়েছে কি না তা দেখার জন্য বারবার বের হয়েছি...!
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:০০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×