
গতবারের রমজানটা ছিলো এমন,
.
ইফতারের আগে বিআরটিসি বাসে সেই সুন্দরী একটা মেয়ে বাসের ড্রাইভারকে ছেলেদের মতো করে বকাবকি করে যাচ্ছিলেন,
.
'আরে ভাই দ্রুত চালান! রোজা রাখেন নাই নাকি! সবাই কি আপনার মতো গিয়ে বসে রেডি করা ইফতার করবে! আমাদের ইফতার আমাদের তৈরী করতে হয়!'
.
ঝাড়ি মারাটা ভালো লেগেছিলো ওদিকে কন্টাকদার যাত্রীদের ডেকে চলছে, যাত্রাপথে ড্রাইভার এক প্রকার বাস থামিয়ে উদাস নয়নে আকাশ দেখছে!
.
দুই নম্বর থেকে শেরশাহ আসতে তার চার মিনিটের রাস্তা চল্লিশ মিনিট না লাগালে যেনো পেট ভরবে না ৷
.
আগের দিন সদ্য চাকরি করা বন্ধুটি রমজানের প্রথম ইফতারিটা জ্যামে আটকে রাস্তায় করেছিলো, ঐ দিকে মায়ের ফোন, বাবা আর কত দূর....!
.
রাস্তার গল্পগুলো ছিলো নীড়ে ফেরার,
.
বৃষ্টি ভেজা শহরে ভিজে ছুপ ছুপ হয়ে যাওয়ার পরও হাজার মানুষ সেই দৃশ্য দেখেও দেখলো না একমাত্র বাসায় ঢুকার সময় আদরের বোনটি ছাড়া! তার চোখ কপালে....!
.
ফ্যাদোমিটারের মতো পৃথিবীর সম্পর্কগুলোর গভীরতা মাপার কোন যন্ত্র আবিষ্কার হলে সত্যি মন্দ হতো না,
.
জায়নামাজ ভাঁজ করে কোলে নিয়ে বুড়ো বাবা বসে বসে ছিলো কখন ছেলে ফিরবে তা দেখার জন্য, তারপর দেখেও না দেখার ভান করে চুপিচুপি নিজের ঘরে যাওয়া তার নিত্যদিনের অভ্যেস!
.
ভাবী উঁকি দিয়ে দেখে ছেলেটা রোজ লুকিয়ে কি যেনো বউয়ের হাতে দেয়, ভাবছিলো কনডম জাতীয় কিছু পরে আবিষ্কার করলো সেগুলো ক্যাডবেরী চকলেট,
.
দরজার বাহিরে বাবা আসার পর বাচ্চাগুলোর দৌঁড়ে আসার শব্দের মধ্যে কানে মাদকতা ভীড় করতো
.
নানা বাড়ি, দাদা বাড়ির গল্প, আবেগ, অনুভূতি, সুখস্মৃতি কখনো যদি হাসপাতালের শয্যায় শুয়ে থাকেন সেগুলো প্লাসিবো ইফেক্টের কাজ করে ৷
.
টিকিয়ে রাখার মধ্যে সবার আগে প্রয়োজন সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা,
.
সম্পর্ক টিকে আছে বলে পৃথিবী টিকে থাকে, কাছাকাছি থাকলে যে সম্পর্ক মধুর হয়ে বেপারটা তেমন না ৷
.
ভালবাসলে পৃথিবীর একপ্রান্তে বসে অন্য প্রান্তে বসা মানুষটিকেও ভলবাসা যায়!
.
দেশ ভালোবাসা যায়, মাটির সোদা গন্ধ কিংবা বকুল ফুল! মেহনতি মানুষ নতুবা নির্যাতিত মানবতার ব্যাকুলতা,
.
সমাজ পাল্টানোর দরকার নেই, সব হৃদয়ে ভালবাসা সৃষ্টি করতে পারলে সমাজ এমনি ই পাল্টে যাবে!
.
মহিলাটির চিৎকার দিয়ে শুরু করেছিলাম, আসলে ড্রাইভার যাত্রীদের ভালবাসতে পারেনি যদি পারতো তাহলে সে আমাদের বুকেও স্পাইডারম্যান নামে বেঁচে থাকতো!
.
ভালবাসতে হবে, প্রচুর ভালবাসতে হবে! এভাবেও ভালবাসা যায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

