somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

সমসাময়িক রম্য, ও তাদের বেল্ বাজাতে মন বলে...

২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যে সুন্দরী কোন দিন আমার দিকে তাকাতো না সে ও সেদিন ন্যাড়া হওয়ার পর আমার দিকে ফ্যালফ্যাল কর তাঁকিয়ে ছিলো!
.
শুধু আমি না, চারদিকে একযোগে চলছে ন্যাড়ার হাট-বাজার ৷
.
সিঙ্গাপুরে চিল্ড্রেন ক্যান্সার ফাউন্ডেশনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত শিশুদের সহমর্মিতা দেখানোর জন্য এক সময় হাজার হাজার মানুষ মাথা ন্যাড়া করেছিলেন!
.
বলা হয়ে থাকে মহাত্মা গান্ধী প্রতিবাদের ভাষা স্বরূপ সারা জীবন ন্যাড়া থেকেছেন কিংবা পৃথিবীর বহু দেশে যুগে যুগে ডাব্বু হওয়া প্রতিবাদের ভাষা ছিলো, সেদিকে যাবো না,
.
করোনায় বেশী বেশী হাত ধৌত করতে বলেছিলো কিন্তু বেশী বেশী ডাব্বু হতে বলেনি তবুও আমরা হৃদয়ের কোথায় যেনো একাত্মা পোষণ নতুবা এক্সট্রা সচেতন হিসেবে করেই ফেললাম,
.
জীবনে প্রথম ন্যাড়া হওয়ার পর আবিষ্কার করলাম মশা মাথায়ও কামড়ায়,
.
মজার বেপার হলো, মাথা চকচকে না করলে নাকি প্রকৃত ডাব্বু হিসেবে নিজেকে উপস্থাপন করা ন্যাড়া সমাজের অবমাননা হিসেবে ধরা হয় ৷
.
চবির শোভাকলোণীতে সবচেয়ে মজার বন্ধুকে জিজ্ঞেস করলাম, জীবনের প্রথম ডাবু হওয়ার পর আপনার অনুভূতি কি? সে বললো, 'গফ আগে বাবু থাকতো এখন ডাবু বলে ডাকা শুরু করেছে ৷'
.
‘ঠুল্লা মাথা বেল বেল পইড়া গেল মাথার তেল' অথবা 'ডাব্বু মাথা চাইর আনা, চাবি দিলে ঘুরেনা, চাবি হইলো নষ্ট, ডাব্বু মাথার কষ্ট' কিংবা 'নাইড়্যা মাথায় টিনটিন, এক পয়সার তেলের টিন'সহ কত অতিকথা আমাদের সংস্কৃতিতে!
.
আর্টিফিসিয়াল ইন্টেলেজিন্স রোবট সোফিয়া বাংলাদেশে এলে তাকে একজন প্রশ্ন করলো 'আপনি ন্যাড়া, আপনার মাথায় চুল নেই কেন?' তা শুনে সে উত্তর দিলো 'আমি হলাম আপনার বুড়ো বয়সের প্রতিচ্ছবি!'
.
মাথা ন্যাড়া নিয়ে সবচেয়ে প্রচলিত যে কৌতুক সেটা হলো, চুল কাটতে ৫০ টাকা, সেইভ করতে ৩০ টাকা হলে আমার মাথাটা বরং শেইভ করে দেন!
.
সুকুমার রায় তাই হয়তো লিখেছিলেন, 'ন্যাড়া বেল তলাতে যায় কয়বার সে কথাটি বলছি শোন, যতই ভাব যতই গোন, নাহি তার জবাব কোন কুলকিনারা নাইরে হায়।'
.
কিন্তু ন্যাড়া আর ছ্যাঁচড়ার মধ্যে পার্থক্য কি জানেন, ন্যাড়া বেল তলায় একবার গেলেও ছ্যাঁচড়া প্রেম তলায় বার বার যায়!
.
এই মুহূর্তে মানুষকে ন্যাড়া হওয়ার জন্য উৎসাহিত না করলে, স্যালুন খুললে এক সপ্তাহেও সিরিয়াল পাবেন না!
.
সময়ের স্লোগান 'ন্যাড়া হয়ে ঘরে রবো, করোনা হতে রক্ষা পাবো' অন্তত সামাজিক লজ্জাবোধের কারণে সামাজিক দূরত্ব কিছুটা হলেও পালন হবে ৷
.
বেলু হওয়া নিয়ে যারা খুবই দোটানায় আছেন তাদের বলতে চাই 'সব টাক ই ন্যাড়া কিন্তু সব ন্যাড়া টাক নয়' আরো মনে রাখা দরকার 'ন্যাড়া কৃত্রিম, টাক প্রাকৃতিক!'
.
করোনায় প্রভাবে প্রকৃতিতে ডলফিন, পাখি, সবুজ ফিরে আসার পাশাপাশি ডাব্বু মাথা করার পর দেখলাম শৈশবের স্মৃতিও ফিরে আসতে শুরু করেছে ৷
.
দুক্ক লাগে শুধু এই ভেবে, যে ভাবে সবাই ডাব্বু হচ্ছে তাহলে বিলুপ্ত হওয়া আরেকটি প্রজাতির মধ্যে দুদিন পর উঁকুনের নামও পাওয়া যাবে!
.
যদিও একসময় আমাদের সংস্কৃতিতে বিয়ে মানে ছিলো একটি উঁকুনের দুটি বাড়ির মালিক হওয়া ৷
.
সবশেষে আশার বাণী দিয়ে শেষ করবো,কিছুদিন পর প্রকৃতিতে বসন্তের আগমন হলে দেখবে কেশকালো চুলে নতুন করে সেজেছে প্রকৃতি, এটাই লক ডাউনের খেলা ৷
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ২:৩২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×