somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইফেইল টাওয়ার

১৭ ই জুন, ২০২২ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুধু আমি না পাশের বাসার অমুক সমুক তমুক থেকে শুরু করে দুই চার মাইল দূরের বন্ধু যারা যারা ফেইল করতো তাদের নামের তালিকা করে বাসায় নিয়ে যাওয়া পাশ করার চেয়ে কম কষ্টের না ।
.
সেটাও কোন সমস্যা না তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুলে কোন এক ক্লাশে একবার কেবল মনে হয় আমি ই ফেইল করেছিলাম । দোস্ত আমি শেষ বলে যে বন্ধু আকুতি করে আমার খাতা দেখে দুটো উত্তর কপি করেছিলো সে ও সেবার পাশ করে গেছিলো ।
.
তখন থেকে একটা জিনিস বুঝলাম, ফেইল হলো বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণের মতো, দাবায়া রাখতে পারবা না ।
.
সুনীল বেঁচে থাকলে বলতেন, কেউ ফেইল করেনি । কেউ ফেইল করেনা । পাশের বাসার জরিনা বেগম বলেছিলো সে নিশ্চিত ফেইল করবে । কথা রাখেনি জরিনা । এখনো তার বুকে কেবল পাশের গন্ধ ।
.
রাস্তা দিয়ে হেঁটে আসার সময় পোস্টারে লেখা দেখলাম, নাম্বার ওয়ান ফেল্টুস খান । যে কোন কাজে নাম্বার ওয়ান হওয়ার এই এক সুবিধা । পরে ভাল ভাবে লক্ষ্য করে দেখলাম এটা সাকিব খান লেখা ।
.
থাক সে কথা, সেদিন বুঝলাম দশে মিলে করি ফেইল বেপারটা কতটা চমৎকার ছিলো । একলা ফেইল করার মতো বিড়ম্বনা আর নেই ।
.
সেই প্রথম খেয়াল করলাম, যে রাবেয়া ম্যাডাম দুদিন আগে আমার নাম জানতো না তারপর থেকে কখনো আমার নাম ভুলেনি । আমি আইফেইল টাওয়ারের মতো ল্যান্ডমার্ক হয়ে গেলাম । নিজেকে সেলেব্রেটি মনে হতে লাগলো ।
.
আরো খেয়াল করলাম ক্লাশের ক্রাশও আমার দিকে দেখে মিটিমিটি হাসছে । ও লা লা ও লালা…. আরে বোম্বা আরে বোম্বা ।
.
বরাবরের মতো বাসায় আসলাম । এই প্রথম লজিং স্যার আগেই জেনে গেছে আমি একমাত্র ফেইল করেছি । জানার পরও পাল্টা প্রশ্ন করে যাচ্ছে, অমুক তমুক সমুক ফেইল করেনি? জরিনা পাশ করেছে? দুই চার মাইল দূরের রহিম করিম সেলিম? আমি শুনেই যাচ্ছি । কেউ ফেইল করেনি বলে কোন অজুহাতও নেই । হঠাৎ সব প্রশ্ন থামিয়ে উত্তর দিলাম, না স্যার আমি ই একমাত্র । এই প্রথম স্যার বুকে টেনে বললেন, সাবাঁশ বেটা । মাঝে মাঝে জীবনের দেওয়া বাঁশটা এভাবে হজম করে নিতে হয় । কিন্তু কোন অজুহাত যে দেখালে না সেটাই বড় কথা ।
.
কেউ কিছু করে নাই, করেনি, করেনা তো কি হয়েছে । আমরাই হবো একমাত্র ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×