somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আবদুর রব শরীফ
গলা উঁচু করিও না,শব্দকে শক্তিশালী কর।_মাওলানা রুমি

বাচ্চারা মসজিদের ফুল

২৩ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এই মসজিদে বাচ্চা প্রবেশ নিষেধ।
.
ইদানিং মসজিদে কিছু নব্য পীর আউলিয়ার উদ্ভব হয়েছে । বাচ্চাদের কান্না তাদের নামাজের ব্যাঘাত ঘটায় । অথচ মহানবী সঃ কাঁধে বাচ্চা উঠে গেছে তিনি সেই বাচ্চাকে কাঁধে রেখেই ইমামতি করেছেন । কোন এক বাচ্চা মসজিদে কান্না করেছে তার মা সেই কান্না শুনলে অস্থির হয়ে যাবে ভেবে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছিলেন অথচ সেদিন ভাবছিলেন অনেক লম্বা সূরায় নামায শেষ করবেন ।
.
মসজিদে এক গ্রামের লোক এসে প্রস্রাব করা শুরু করে দিয়েছিলো । পবিত্র স্থানে এমন কান্ড দেখে সবাই তাকে বারণ করা শুরু করতেছে এমন সময় দয়াল নবী বললেন ওকে থামাইয়ো না । প্রস্রাব করতে দাও । শেষে তিনি আবার বললেন, ওর প্রস্রাবে এক বালতি পানি ঢেলে দাও ।
.
ঘটনা এখানে শেষ না । নামাজ শেষে ঐ গ্রামের লোক দোআ করলেন । ইয়া আল্লাহ তুমি কেবলি আমি আর মহানবী সঃ কে রহমত করো আর কাউকে নয় কারণ বাকী সবাই বাঁকা চোখে তাকিয়েছে ।
.
আমরা আসলে মসজিদ বানিয়েছি । একটার জায়গায় দশটা ফ্যান । টাইলস, এসি, ঘড়ি, মাইক সবই আছে কিন্তু সেখানে আসলে আভিজাত্য ছাড়া কিছু নেই । মাটির মসজিদে একটা কাপড় বিছিয়ে তার নীচে কংকর অথচ সেই মসজিদে সিজদা করতেন প্রিয় নবী এবং সাহাবীরা ।
.
হৃদয় মসজিদ করতে হবে । ঘরকে না । এক যুগ আগেও মসজিদে শুয়ে থাকতাম । এখন সেসব মসজিদের বারান্দাও লক থাকে । কেবল নামাজের টাইমে খোলা হয় । চুরির ভয় ।
.
কবি নজরুলের মানুষ কবিতায় একটি লাইন আছে, ‘খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা!’
.
দুনিয়ার সব নিয়ম এখন মসজিদে । আতংকে অনেক বাচ্চারা মসজিদ যাওয়া ছেড়ে দিয়েছে । বাচ্চাদের দুষ্টমি একদিন ঠিক হয়ে যাবে । কিন্তু আপনার কারণে যে বাচ্চাটা মসজিদ বিমুখ হয়ে কোন একদিন নাস্তিক হয়ে গেলে তার দায়ভার আপনাকেই নিতে হবে ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৬
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×