somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ কি বললেন আরাভ খান! এমন নিউজ পর্যন্ত আসেনি

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বহুল আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ছয় মাস পর লাইভে এসে বলেছেন বাংলাদেশের বিভিন্ন চ্যানেলের মহিলা সাংবাদিকরা তিন ঘন্টা মেকাপ করে, ওড়না ছাড়া কিছুটা খোলা বুক ফুলিয়ে এসে সংবাদ পরিবেশন করে । ওদের ঘরে কি মা বাপ ভাই নেই? ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইতো খবর দেখে ।‘

বেপার হলো ক্রিকেটার তানজিম হাসান সাকিব মেয়েদের চাকরি নিয়ে তা ও পুরনো স্ট্যাটাসে কথা বলেছিলো, আপনারা কি না করলেন তার বিরুদ্ধে? কিন্তু আরাভ খানের বিরুদ্ধে একটা টু শব্দ তো করলেন না?

৯৫% ঘুষ খোর সাংবাদিকদের উদ্দেশ্যে সে বলেছে, যেখানে পাবে সেখানে পিটাবে । আপনারাও যেখানে পাবেন সেখানে এসব সাংবাদিকদের পিটাবেন । অথচ সাংবাদিকদের কোন প্রতিবাদ নেই ।

ডিয়ার নারীবাদীরা, আপনারা কি আরাভ খানের লাইভটা দেখেননি? তার টাকা আর প্রভাবের কাছে হেরে বিড়ালের মতো ম্যাও ম্যাও করেও তো বলতে পারতেন, সোনা বাবু আরাভ, এগুলো বলে না ।

এদেশের সাংবাদিক বলেন, নারীবাদী বলেন কিংবা সুশীল এরা প্রায় সবাই হেডাম ছাড়া । এরা দুর্বলের যম কিন্তু ক্ষমতাবানদের পকেটে বসে থাকে, সে যতই দূর্নীতিবাজ হোক না কেনো ।

নারী সাংবাদিকদের তো উচিত ছিলো আরাভ খানের বিরুদ্ধে টক শো তে ঝড় তোলা । ঘরের ঝাড়ু নিয়ে রাস্তায় নেমে যাওয়া । কই কোন শব্দই তো করলেন না? হ্যালো নারীবাদীরা, আরাভ আপনাদের ওড়না টেনে খুলে ফেলার পরও আপনারা দেখেও দেখলেন না!আপনারা নাকি কি কি দেখিয়ে নিউজ করেন সেটারতো প্রতিবাদও করলেন না?

সুশীলরা কোথায় আজ! কোথায় তসলিমা নাসরিন? ধরে পিটাবে এই ভয়ে গর্তে ঢুকে গেছেন?

হাস্যকর! আজ যদি এটা কোন মোল্লা বলতো তাহলে এরি মধ্যে তার জিভ টেনে ছিঁড়ে ফেলতেন । ইঁদুর থেকে শিখেন । মাঝে মাঝে সে ও গর্ত থেকে বের হয় কিন্তু এমন ইস্যুতে আপনারা গর্ত থেকে বের হবেন বলে মনে হয় না ।

কারণ গর্ত থেকে বের হওয়ার হেডাম আপনাদের নেই । আপনাদের সবচেয়ে বড় পরিচিয় আপনারা পা চাটা গোলাম । আপনাদের কথিত বাপদের পাপকে আপনার পূণ্য মনে করেন ।

স্যালুট আরাভ । তোমাকে ধন্যবাদ । আমি ছোট, আমাকে পিটাইয়ো না । আচ্ছা মেয়েদের চাকরি নিয়ে একটা লাইভ করা যায় না? আর একটা কথা, সাংবাদিকরা পরে বসে থাকার জন্য তোমার স্বর্ণের দোকানে কোন চুড়ি পাওয়া যাবে না? সেগুলোর বাংলাদেশে অনেক ডিমান্ড থাকবে ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৮
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

×