পাদুয়া যুদ্ধ
দুই দেশের মধ্যকার দুর্বলভাবে চিহ্নিত আন্তর্জাতিক সীমান্তে ২০০১ সালের ১৫ এবং ১৬ এপ্রিল সিলেট সীমান্তে পদুয়ায় এবং ১৯ এপ্রিল পুনরায় পদুয়া সীমান্তে ভারতীয় বিএসএফের সাথে বিডিআরের সশস্ত্র সংঘর্ষ হয়। এই তিনটি যুদ্ধেই বাংলাদেশের সে সময়ের বিডিআরের জোয়ানরা বিজয় অর্জন করে।
বাড়াইবাড়ি যুদ্ধ
২০০১ সালের ১৮ই এপ্রিল দুই রাষ্ট্রের মধ্যে দুর্বলভাবে চিহ্নিত আন্তর্জাতিক সীমান্তে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাংলাদেশ জয়লাভ করে। যে সংঘাতে ১৬ জন ভারতীয় রক্ষী নিহত হয় আর বাংলাদেশের দুইজন।
২০২৪ সালের যুদ্ধ,
বৈষম্যবিরোধী আন্দোলনে ভারত কৌশলে তার সামরিক শক্তি প্রয়োগ করেও পরাজিত হয় সেটার ইতিহাস তো আমরা সবাই জানি।
এই প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যতদিন আমাদের মনে সাঈদ, ওয়াসিম, মুগ্ধ ও সাজিদের রক্ত আছে, ততদিন ভারত আমাদের মধ্যে আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে।
এটাকে বলে বীরত্ব। গতকালের বিভিন্ন ছবিতে বিডিআরের বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয়, আমরা ডরাই না।


সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


