" হা ভাই! এবারের ঈদের বিশেষ আকর্ষন! রানা প্লাজা ধ্বসে মজদুর ভাই ও বোনদের স্মরনে কন্ঠশিল্পী ****** খান এর একক অ্যালবাম 'ভাইয়ের কান্না' এখন বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে। আপনার কপিটি সংগ্রহ করে মেতে উঠুন গানের সুরে অনাবিল আনন্দে!! হা ভাই..."
গল্প বলছি না, ঈদের আগের দিন দুপুরে আমার বাসার সামনে দিয়ে উপরের কথাগুলোই মাইকিং করে বলে গেছে।
দৌড়ে নীচে গেলাম। ছুটলাম মাইকিং করা রিকশাটার পিছনে।
"আচ্ছা ভাই,অ্যালবাম বিক্রির টাকা কি রানা প্লাজা ধ্বসে ক্ষতিগ্রস্তদের জন্যে দেয়া হবে?" - জানতে চাইলাম।
"অই মিয়া,অ্যালবাম বাইর করতে কত টাকা লাগে জানেন? অতো টাকা দ্যাকসেন জীবনে? যানতো ভাই ভাগেন!" - উত্তর পেলাম।
ঠাডাহত অবস্থায় সেখান থেকে ভেগে এলাম। শুধু এই ভেবে কষ্ট হচ্ছে যে, অ্যালবাম বের করতে সেই 'মহানুভব' শিল্পির যত টাকা খরচ হয়েছে সেই টাকা হয়তো ৫০ টা ক্ষতিগ্রস্ত পরিবারের সব সম্বল একত্র করলেও পাওয়া যাবেনা।
কি আর করা ভাই! অতোকিছু ভাবলে চলে? ঈদ তো, ঈদ না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





