somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে..

আমার পরিসংখ্যান

কাঁচের দেয়াল
quote icon
আমি...খুব সাধারণ একটা ছেলে,নিরামিষ টাইপ। জন্মেছিলাম কোনো একদিন,এখন মৃত্যুর জন্যে নিজেকে তৈরী করছি। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার-মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরো বেড়ে যায় জোছনা রাতে। মমতাময়ী জোছনা আর নিভু নিভু কিছু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকিত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো,আমার তো আসলেই কেউ নেই। আমার মতন অনেক নিরামিষ-মানুষ নিঃসঙ্গ,অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত-কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ-একাকিত্বের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো,তাই পৃথিবীতে আর এখন বিষাদ খুঁজি না। নিষ্পাপ শিশুর আদ্রতামাখা হাসিমুখ খুঁজে বেড়াই...এইতো আমি। আরো অনেক বিচিত্র \'আমি\' কে আমি চিনি। সেসব নাহয় অন্য কোনো দিন লিখতে বসব !
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

স্বপ্নকাব্য

লিখেছেন কাঁচের দেয়াল, ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৮

আমি চোখভর্তি নীল আর বুকভর্তি সবুজ চেয়েছি
আর বহুদিন ধরে গুটিয়ে রাখা
খসখসে নিস্প্রাণ আঙুলে
ঘুম ভেঙে পরম নির্ভরতার স্পর্শ!
অথবা বারান্দার সবটুকু প্রিয় রোদ
একটা লাল পেড়ে শাড়ির আঁচলকেই
প্রাণখোলা হাসিমুখে ছেড়ে দেব রোজ..
সত্যি বলছি, আমি সেই ছায়া-সুখই চাই!
এই কি অনেক বেশী?
পুরোনো ভাঙা এই পাথরটাকে একটু
জুড়ে দিতে পারো ঈশ্বর?
ভাঙার ভয় নেই, শুধু ধূলো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ০ like!

ব্র্যাকেটের কথা

লিখেছেন কাঁচের দেয়াল, ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আজাইরা প্রশ্ন করার ক্ষেত্রে মানুষ একটি 'উস্তাদ' লেবেলের প্রাণী। উদাহরণ নিম্নরূপ -



শপিং মলে পরিচিত কারো সাথে দেখা হলে..

- আরে!! তুই এইখানে? কি করছ?

- এইতো.. ( আমি ধান সিদ্ধ দিয়া এইখানে নিয়া আসছি এসিতে ঠান্ডা হওয়ার জন্যে..মার্কেটের এসিটা বেশ ঠান্ডা তো... :| )



অথবা, বাইরে থেকে ফিরে বাসার দরজা দিয়ে ভেতরে... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২২৬ বার পঠিত     ১ like!

আমি আছি

লিখেছেন কাঁচের দেয়াল, ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৭

ভেজা নীলাম্বরীর মতো বয়ে যাচ্ছে সময় এইসব-

নীল নীল কিছু নীরবতা এখানে।



কোথাও একটুও মাটি নেই, নেই কোথাও আকাশও,

হাওয়ায় ভেসে যাচ্ছে এই অগোছালো সব-

হলুদ পাতার মতোন, বলছে- শুধু তুমি আছো এখানে!

হ্যাঁ, শুধু আমি আছি... ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     ০ like!

দলছুট রাত্রিকাব্য

লিখেছেন কাঁচের দেয়াল, ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৩৬

রাতভর তোমাদের অবিরাম মুঠোফোনে
নিশ্চুপ ছোটাছুটি করে ক্লান্ত
লিথিয়াম-আয়ন..
অজানা ব্যস্ততায় হাঁপিয়ে ওঠা শব্দগুলো
আবার জন্ম নেয়- সুখি হতে চেয়ে
চারকোনা আলোর বাকশোতে কান পাতে..

তোমাদের সব কথা সব গান শেষ হয়
স্তিমিত হয় তোমাদের স্বরতন্ত্রী,
ভোর ফোটে বুঝি এই!
তবে তার খানিক আগে-
বাড়ির পথভোলা দলছুট কাকের কন্ঠ শুনে
আমি পাতার পর পাতা কলমের দাগ কাটি।

তোমাদের কাছে যার কোনও... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ১ like!

...

লিখেছেন কাঁচের দেয়াল, ২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫

রাত বড়ো অদ্ভুত অবেলা-
হিমঘরে কর্কশ অসময়..
জানলায় টোকা দেয় কুয়াশা-ফড়িং
বোবা ঘুম অয়োময়, উড়ে যায়..
নিরুপায়...
উড়ে যায়...... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০০ বার পঠিত     ০ like!

একটা কেমন ছায়া

লিখেছেন কাঁচের দেয়াল, ১৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

নিবু নিবু মোমবাতির নীচটাতে একটা কেমন ছায়া
ঘোরতর হয়ে লেগে আছে
আচ্ছন্নের মতোন।
স্ট্রিটল্যাম্পের অত্যুৎসাহী আলোয়
কাটে না বিষাদ,
মৃত্যুর আগে স্বপ্নের ওড়া ওড়ে
কিছু সরীসৃপ পাখি।
আমার আগুনেরা বালি খোঁড়ে
আঁচলের দাগ বুঝি খুঁজে পেতে দেরী হয়,
নৈঃশব্দ প্রেতের মতোন কিছু আঁধার ওখানে
একটা কেমন ছায়া! বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     ১ like!

তুমি না থাকলে...

লিখেছেন কাঁচের দেয়াল, ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

গৃহকর্মনিপুণা 'নারী', হোক সে মা-খালা-কিংবা ফুপু, কোনো সংসারে একদিন অনুপস্থিত থাকলে কিংবা তিনি যদি অসুস্থও থাকেন, তবে সেই সংসারের অবস্থা দাঁড়ায় যাকে বলে একেবারে 'ডাইলেচাইলে ব্যাড়াছ্যাড়া' /:)

কিন্তু আমরা কজন তাদের নিয়ে একটু ভাবি? কিংবা তাদের একটু সাহায্য করি?

এই যেমন 'জাতীয় গ্রিড' এর ধুপ করে বসে যাওয়া.. দশ বারো ঘন্টায়ই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ২ like!

বেচে দেই?

লিখেছেন কাঁচের দেয়াল, ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৩

কোক খাইতেসি। but টেস্ট টা মে বি ডিটারজেন্টের মতো লাগতেসে
/:) /:)
দুই সিপ খাওয়া, এছাড়া ফুল ফ্রেশ। এখনো অনেক ঠান্ডা আছে। কেউ কিনবেন?

অনলি রিয়াল বায়ারস প্লিজ

(আমি চাই না কোন টেলিমার্কেটার আমার সাথে যোগাযোগ করুক)

:P বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৮ বার পঠিত     ১ like!

শুনছ ঘুমন্ত?

লিখেছেন কাঁচের দেয়াল, ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৩১

এইসব কতো রাত?
তারও গভীর থেকে গভীরে-
তল পেয়েও হাতড়ে মরা
ডুবন্ত নিশাচর থামে!

শুনছ?

গলির রাস্তায় প্রহরীর প্রশ্বাস..?
ধুঁকে চলা ঘড়ির কাঁটার
স্পন্দনও কতো তীব্র! শোনো,
কতো গাঢ়, কতো তিক্ত, বিস্বাদ..

ক্লান্ত ধূলোদের ঘুম ভাঙায়
কর্কশ ভারী দানবযান
নৈঃশব্দ্য ভাঙার কি আদিম উল্লাস!
অযথাই নষ্ট ঘুমের মতোন..

শুনছ?
ধূলোরা কাঁদছে?

মধ্যবিত্তের জং ধরা সিলিং ফ্যান হয়তো
ফুলস্পিডে ভোলাচ্ছে শতেক দীর্ঘশ্বাস..
কিংবা আশ্রয়হীন কিছু উইপোকাদের
জানলার কাঁচে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     ৪ like!

আজ অন্যরাত

লিখেছেন কাঁচের দেয়াল, ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:১০

কয়েকটুকরো আকাশ, কিংবা
গাঢ় নীল কিছু অন্ধকার পাশে রেখে-
দুর্বোধ্য কোনো প্রণয়িনীর
শীতল, গভীর চোখে চোখ রেখে
দাঁড়িয়ে থেকেই যদি মরণ হতো!

স্ট্রিটল্যাম্পের কাঁচা সবুজ আলোর ফোটায়
এলোচুল মেখে যেতো তার,
"ঘাসের গন্ধ ভালোবাসো?"
শুধাতো সে, উত্তরে আমি শুধু সেই
সবুজ মাখা চুলে আশ্রয় খুঁজে মুখ লুকাতাম..
নীচুস্বরে কাঁদতাম, হয়তোবা
অবুঝ শিশুর মতো..!
শীতল ঘাসের গন্ধে..।

'আজ অন্যরাত'
২৮/১০/২০১৪
পূর্বাহ্ন ২:৫৩ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     ১ like!

শুভ জন্মদিন জাদুকর !!

লিখেছেন কাঁচের দেয়াল, ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭

বাকের ভাই আর বদি দাঁড়িয়ে আছে রাস্তার পাশে একটা দোকানের সামনে। তার সামনে বিশাল সাইনবোর্ড। তাতে বড় করে লেখা MR. BAKER. বদি গোলগোল চোখে এই সাইনবোর্ড দেখছে। সেই চোখে রাজ্যের বিস্ময়। তার মুখ আস্তে আস্তে হা হয়ে যাচ্ছে। বাকের ভাইয়ের হাতে জ্বলন্ত সিগারেট। তিনি রাস্তার এদিক ওদিক দেখছেন। কার্তিক মাসের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     ০ like!

একটু কল দিবা???

লিখেছেন কাঁচের দেয়াল, ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৬

গতকাল দুপুর ১টা। সিএনজি ফিলিং স্টেশনে কমপক্ষে এক'শ গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে। জেনারেটর নষ্ট,তাই গ্যাস দেয়া আপাতত বন্ধ। গাড়ি থেকে নেমে চানাচুরওয়ালার দিকে গেলাম। রোদে দাঁড়ায়ে চানাচুর চাবাচ্ছি,হঠাৎ মনে হল পায়ের মধ্যে কে যেন চাপ দিচ্ছে। তাকিয়ে দেখি ৩-৪ বছর বয়সের এক ছোট্টবন্ধু গভীর মনোযোগের সাথে আমার পায়ে পাড়া... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৫৭৫ বার পঠিত     ৩ like!

শিরোনাম নেই

লিখেছেন কাঁচের দেয়াল, ১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬

" হা ভাই! এবারের ঈদের বিশেষ আকর্ষন! রানা প্লাজা ধ্বসে মজদুর ভাই ও বোনদের স্মরনে কন্ঠশিল্পী ****** খান এর একক অ্যালবাম 'ভাইয়ের কান্না' এখন বাজারে সর্বত্র পাওয়া যাচ্ছে। আপনার কপিটি সংগ্রহ করে মেতে উঠুন গানের সুরে অনাবিল আনন্দে!! হা ভাই..."



গল্প বলছি না, ঈদের আগের দিন দুপুরে আমার বাসার সামনে দিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     ০ like!

অহেতুক সেলফোন

লিখেছেন কাঁচের দেয়াল, ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪০

- হ্যালো !! বাই আফনে কই?



- আমিতো বাসায়। কে ভাই?



- বাই আমি হান্নান!



- হান্নান কে? ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৫২ বার পঠিত     ১ like!

খুন

লিখেছেন কাঁচের দেয়াল, ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

ছেলেটার ইচ্ছে করে একজনকে খুন করতে। ঠান্ডা মাথায় খুন। খুন করার পর মনে হওয়া চলবে না যে- খুনটা না করাই বোধহয় ভালো ছিলো। বরং কাজটা করার পর মনে যেন শান্তি শান্তি ভাব হয় সেই ব্যবস্থা করতে হবে। খুনটা করার জন্যে সে নিউমার্কেট থেকে কালো বাটওয়ালা তীক্ষ্ণ ফলার একটা ছুরি কিনে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬১৪৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ