আমি চোখভর্তি নীল আর বুকভর্তি সবুজ চেয়েছি
আর বহুদিন ধরে গুটিয়ে রাখা
খসখসে নিস্প্রাণ আঙুলে
ঘুম ভেঙে পরম নির্ভরতার স্পর্শ!
অথবা বারান্দার সবটুকু প্রিয় রোদ
একটা লাল পেড়ে শাড়ির আঁচলকেই
প্রাণখোলা হাসিমুখে ছেড়ে দেব রোজ..
সত্যি বলছি, আমি সেই ছায়া-সুখই চাই!
এই কি অনেক বেশী?
পুরোনো ভাঙা এই পাথরটাকে একটু
জুড়ে দিতে পারো ঈশ্বর?
ভাঙার ভয় নেই, শুধু ধূলো হয়ে উড়ে যেতে ভয়!
সত্যি বলছি,
আমি শুধু চোখভর্তি নীল আর বুকভর্তি সবুজ চেয়েছি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





