আজাইরা প্রশ্ন করার ক্ষেত্রে মানুষ একটি 'উস্তাদ' লেবেলের প্রাণী। উদাহরণ নিম্নরূপ -
শপিং মলে পরিচিত কারো সাথে দেখা হলে..
- আরে!! তুই এইখানে? কি করছ?
- এইতো.. ( আমি ধান সিদ্ধ দিয়া এইখানে নিয়া আসছি এসিতে ঠান্ডা হওয়ার জন্যে..মার্কেটের এসিটা বেশ ঠান্ডা তো...
অথবা, বাইরে থেকে ফিরে বাসার দরজা দিয়ে ভেতরে ঢুকছি এমন সময়-
- কি.. বাইরে গেসিলা নাকি?
- এইতো... (না আমি প্রতিবেলা খাবার আগে দরজা দিয়া পাঁচবার কইরা ঢুকি আর বাইর হই :/ )
নিরিবিলি বসে কানে হেডফোন গুঁজে গান শুনছি, এমন সময় সামনে এসে কেউ কিছু বলছে। হেডফোন নামাতেই..
- কি করো? গান শুনতেসো? ও আচ্ছা।
- হুমম.. (নাহহ! গান শুনব কেন? নষ্ট হেডফোন কানে লাগায়ে বসে আছি। আমার কানে বাতাস ঢুকে তো তাই :/ )
মাঝে মাঝে বাসার ল্যান্ডলাইন থেকে অনেককে ফোন করি। ধরেই বলে-
- দোস্ত কই তুই?
- আমি বাসায় ( আমি বাজারে। ল্যান্ডলাইনের তার গলায় পেচায়ে লাউশাক কিনতেসি। দুই আটি বিশ টাকা
সবকিছুর চাইতে অধিক বিরক্তি লাগে যখন ফেসবুকে কেউ কেউ..
- কি করো?
- এইতো... ( ডিম বেচি। অনলাইন ডিম ট্রেডিং )
ব্র্যাকেটের কথাগুলা কাউকে বলতে পারিনা। সেই ক্ষমতা সবার থাকেনা। আমিও তাদেরই একজন
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





